‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে যোগ দেওয়ার পর থেকে একটু একটু করে শারীরিক অবস্থার অবনতি  হচ্ছে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের। অনশনের ১৮ দিন পেরিয়ে আজ ১৯ তম দিনে দা দিলেও অবস্থান থেকে একচুলও সরতে রাজি নন তিনি। আর তাঁর এই অনড় লড়াই ঘিরেই বাড়ছে সমর্থনের ঢেউ। একের পর এক অভিনেতা, গায়ক, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়াচ্ছেন । একদিন আগেই জিনাত আমন, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, ওমি বৈদ্য-সহ একাধিক তারকা সমর্থন জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই তালিকা আরও দীর্ঘ হল। গায়ক বিশাল দাদলানি, শাবানা আজমি, সোনি রাজদান, অভয় দেওল, শ্রেয়া ধন্বন্তরী, রুবিনা দিলাইক, গীতিকার স্বানন্দ কিরকিরে, বরুণ গ্রোভার প্রকাশ্যে সোনমের পাশে দাঁড়ালেন।

এই মুহূর্তে আমেরিকা সফরে রয়েছেন বিশাল দাদলানি। সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, ভারতে থাকলে তিনিও যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতেন। দূরে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে অনশন মঞ্চেই। ভিডিও বার্তায় বিশালের আবেদন, ‘এই লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয়। এটা দেশের পড়ুয়াদের অধিকার, আগামী প্রজন্ম এবং ভারতের ভবিষ্যতের প্রশ্ন।’ একই সঙ্গে সরকারের কাছে তাঁর আবেদন, সোনম ওয়াংচুকের কথা গুরুত্ব দিয়ে শোনা হোক। আন্দোলনকারীদের দাবি বিবেচনা করা হোক। তিনি আরও বলেন, সবচেয়ে বড় প্রার্থনা, সোনম যেন নিরাপদ থাকেন। এদিকে চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৯ কেজি ওজন কমেছে তাঁর। ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন তিনি। তবু অনশন ভাঙতে রাজি নন।

আরও পড়ুনঃ খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

বুধবার গভীর রাতে প্রকাশ করা একটি ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে ওয়াংচুক বলেন, তাঁকে অনশন ভাঙতে বলার বদলে আগামী ২০ জুলাই সংসদ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় শামিল হোন। তাঁর দাবি, সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া ছাড়া অনশন ভাঙলে ভুল বার্তা যাবে। মনে হবে, মানুষের দাবির জবাব না দিয়েও সময় কাটিয়ে দেওয়া যায়। শরীর ভেঙে পড়লেও মানসিক ভাবে তিনি এখনও দৃঢ়, এমনটাই দাবি ওয়াংচুকের। তাঁর কথায়, ইসিজি-সহ চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট আপাতত স্থিতিশীল। তবে অনশন দীর্ঘ হওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে। আর সেই উদ্বেগের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দেশজুড়ে তাঁর প্রতি সমর্থনের ঢেউ।

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI