নিখোঁজ মেয়ের খোঁজ পেতে মরিয়া বাবা, বসলেন অনশনে

ঘটনাটি মধ্যপ্রদেশের নিমচ জেলার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একমাত্র মেয়েকে বাড়ি থেকেই অপহরণ করা হয়েছিল আজ থেকে প্রায় ১ বছর ২ মাস আগে। তারপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাননি বাবা। হাজার বার পুলিশের দ্বারস্থ হয়েও হয়নি কোনও লাভ। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতায় অপরাধীদের গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত নিখোঁজ মেয়ের কোনও হদিশ দিতে পারেনি পুলিশ। আর তাই মেয়ের খোঁজ পেতে এবার জেলা কালেক্টরের অফিসের সামনে অনশনে বসলেন এক অসহায় বাবা। পুলিশের কাছে তাঁর কাতর আর্জি, ‘অন্তত এইটুকু বলে দিন আমার মেয়ে জীবিত নাকি মৃত।’

ঘটনাটি মধ্যপ্রদেশের নিমচ জেলার। ওই জেলারই একটি গ্রামের বাসিন্দা নেহা যোশী আজ থেকে প্রায় এক বছর ২ মাস আগে ২০২১ সালের ২৩ জানুয়ারি নিখোঁজ হন। তাঁর বাবা রাকেশ যোশীর অভিযোগ, প্রথমে পুলিশ তাঁদের অভিযোগই দায়ের করতে চাইনি। পরে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের মধ্যস্থতায় পুলিশ ৯ এপ্রিল আইপিসির ৩৬৫ এবং ৩৬৬ ধারায় নেহার অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ওপর ভিত্তি করে চারজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু তারপর থেকে এখনও প্রজত নিখোঁজ নেহার কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ। আর তাই শেষমেশ কোনও উপায় না পেয়ে গত ৯ মার্চ থেকে জেলা কালেক্টর অফিসের সামনে অনশন বসেছেন তাঁর বাবা। 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত চারজনের বয়ান অনুসারে জানা গিয়েছে যে তাঁরা ২০২১ সালের ২৩ জানুয়ারি বিকেল ৪টের সময়ে নেহাকে তাঁর বাড়ি থেকে তোলে এবং নিকটবর্তী একটি মন্দিরে নিয়ে যায়। বাড়ি থেকে ৮ কিলোমিটার দূর অবস্থিত ওই মন্দির থেকে ফের তাঁকে রাত ১০ টার সময়ে নিয়ে এসে বাড়ির সামনে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নেহার পরিবারের দাবি যে ২৩ জানুয়ারির পর তেহকে নেহা আর বাড়িই আসেননি। পুলিশ ওই মন্দিরে তল্লাশি চালিয়ে নেহার ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করে। কিন্তু এরপর নেহার আর কোনও খবর পুলিশ পায়নি। আর তাই নিখোঁজ মেয়ের খোঁজ পেতে তাঁর বাবা একটি পোস্টার টাঙিয়ে জেলা কালেক্টর অফিসের সামনে অনশনে বসেছেন।     

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক