গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তবে কি গলল সম্পর্কের বরফ? শুক্রবার (১৯ জুন) সব অভিমান ভুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন। যদিও এক বছর আগে অর্থা‍ৎ ২০২৫ সালে রাহুলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘ছোট ভাই’ হিসেবে সম্ভাষণ করেছিলেন করুণানিধি পুত্র। এবারের শুভেচ্ছা বার্তায় সেই আন্তরিকতা ছিল না। ডিএমকে নেতৃত্বের দাবি, সম্পর্কের বরফ গলেনি। রাজনৈতিক সৌজন্য হিসেবেই রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন স্ট্যালিন।

তামিলনাডু বিধানসভা ভোটের ফলাফলের পরেই রাহুলের সঙ্গে ডিএমকে সুপ্রিমোর সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল। যেভাবে ডিএমকের হাত ছেড়ে জোসেফ বিজয়ের দল টিভিকে-কে সমর্থন জানিয়েছিল কংগ্রেস, তা ভাল মনে মেনে নিতে পারেননি করুণানিধি পুত্র। চটে গিয়ে গত ৮ জুন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কট করেছিলেন তিনি। এমনকি গত সোমবার ডিএমকের মুখপত্র মুরাসালিতে রাহুলকে নিশানা করে সম্পাদকীয়-ও প্রকাশিত হয়েছিল। তাতে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে পিছন থেকে ছুরি মারার অভিযোগ তোলা হয়েছিল। এমনকি সোনিয়া তনয়কে ‘অপরিণত রাজনীতিবিদ’ আখ্যা দেওয়া হয়েছিল।

শুক্রবারই ৫৬ বছর পূর্ণ করে ৫৭-তে পা দিয়েছেন রাহুল। সকাল থেকেই বিভিন্ন রাজনেতা শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় ছিলেন ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনও। তিনি লিখেছেন, ‘মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।’ জবাবে ধন্যবাদ জানিয়ে রাহুল লিখেছেন, ‘
উষ্ণ শুভেচ্ছার জন্য এম কে স্ট্যালিনজি আপনাকে ধন্যবাদ।’ এর পরেই মোদি সরকারের বিরুদ্ধে কাঁধে-কাঁধ মিলিয়ে লড়ার বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার যে যৌথ সংকল্প আমাদের রয়েছে, তাই আমাদের পথ দেখাবে। আমাদের গণতন্ত্রের মূল সত্তাকে রক্ষার লড়াই; আর জয়লাভ না করা পর্যন্ত আমরা সবাই মিলে এই লড়াই চালিয়ে যাব।’

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু