১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হচ্ছে বলে জোর চর্চা শুরু হয়েছে রাজধানীতে। সূত্রের খবর, আগামী ১১ জুলাইয়ের পরে যে কোনও দিন মন্ত্রিসভার রদবদল ঘটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই রদবদলে বেশ কয়েকজন মন্ত্রীর যেমন মন্ত্রিসভা থেকে ছুটি নিশ্চিত, তেমনই পঞ্জাব ও উত্তরপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র থেকেও একাধিক মুখ জায়গা পেতে চলেছেন। বিজেপির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে, মন্ত্রিসভার রদবদলের সময়ে বড় দায়িত্ব পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদির স্বপ্নপূরণের সারথি তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি সেই বড় দায়িত্ব তা এখনও স্পষ্ট নয়।

জনসুমারির কারণে চলতি বছরের শেষের দিকে পঞ্জাব ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোট হতে চলেছে। আর ওই ভোটের কথা মাথায় রেখেই কেন্দ্রের মন্ত্রিসভায় বড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইন অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন সর্বোচ্চ ৮১ জন। বর্তমানে রয়েছেন ৭২ জন। তার মধ্যে ৩১ জন কেবিনেট বা পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। নয়টি মন্ত্রীপদ খালি রয়েছে। এছাড়া রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ায় জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন। একই কারণে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে পারেন রভনীত সিংহ বিট্টুও। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পঙ্কজ চৌধুরী উত্তরপ্রদেশে বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর হর্ষ মালহোত্রা দিল্লি বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ‘এক ব্যক্তি এক পদ’ নীতির দৌলতে দুজনকেই মন্ত্রিসভা ছাড়তে হবে। সবমিলিয়ে ১৩টি মন্ত্রীপদ খালি হচ্ছে।

সূত্রের খবর, ১১ জুলাই পর্যন্ত পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন বা বাদল অধিবেশন। তাই ১২ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যেই মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা রয়েছে। নির্মলা সীতারমন, পীযূষ গোয়েল, নীতিন গড়কড়ি, ধর্মেন্দ্র প্রধান সহ একাধিক মন্ত্রীর মন্ত্রকের বদল ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিদানসভা ভোটের পরে তৃণমূলের ২০ সাংসদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলাদা দলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছেন তাঁরা। বিনিময়ে কমপক্ষে দুটি মন্ত্রীপদ দাবি করেছেন। কিন্তু তাদের মন্ত্রিত্ব দেওয়া নিয়ে খানিকটা দোটানায় রয়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

মন্ত্রিসভার রদবদলে কারা থাকবেন আর কাদের কপাল পুড়বে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে একাধিক সূত্র জানিয়েছে, কপাল খুলছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁকে আরও কোনও বড় পদ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই একটানা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদে থেকে রেকর্ড করেছেন বিজেপির চাণক্য। এমনকি সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় দলের সরকার গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। সামনেই উত্তরপ্রদেশে ভোট রয়েছে। ওই ভোটের রণকৌশল নির্ধারণেও অগ্রণী ভুমিকা নিতে চলেছেন তিনি। তাই অমিতকে বড় পুরস্কার দিতে চাইছেন খোদ মোদি।

 

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড়

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী