সংসদে অস্বস্তি এড়াতে মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন বাতিলের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদে চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সেখানেই মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন বাতিল করার অভিযোগ তুলছে তৃণমূল। তৃণমূলের প্রশ্ন শুনে অস্বস্তি বৃদ্ধি হচ্ছে কেন্দ্রের। সেই কারণেই প্রশ্ন  এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। 

সম্প্রতি কেরলের নাম পরিবর্তন করে কেরালাম করার অনুমোদন দিয়েছে মোদি সরকার। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। বলা হয়েছিল নাম পরিবর্তনের যে প্রস্তাব বিধানসভায় পাশের পর পাঠানো হয়েছে তা নিয়ে মোদি সরকারের ভাবনা কী? আদৌ কি নাম পরিবর্তনের কোন ভাবনা চিন্তা করছে? এই প্রশ্ন জমা পড়লেও তা গ্রহণ করা হয়নি।

পাশাপাশি সীমান্তে বেড়া দেওয়ার প্রসঙ্গেও কথা উঠেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। বাংলার সরকার জমি দিচ্ছে না বলে কাজ সম্পন্ন হচ্ছে না এমনই অভিযোগ তুলেছিলেন। এই প্রসঙ্গে সাংসদ মালারায় প্রশ্ন তুলেছিলেন, আর কোন রাজ্যে জমি দেওয়ার অভাবে সীমান্তে বেড়ার কাজ অসম্পূর্ণ? গ্রহণ করা হয়নি। রাজ্যসভাতে ও একই অভিযোগ তুলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীর তথ্য মোদি সরকারের কাছে আছে কী? কত বাংলাদেশীকে কত ১০ বছরের চিহ্নিত করা হয়েছে? কতজনকে ফেরত পাঠানো গিয়েছে? এই সকল প্রশ্নের একটা প্রশ্ন গ্রহণ করা হয়নি। যে সকল প্রশ্ন সংসদে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলছে, তার ধারে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সুকৌশলে প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। যে বিষয়গুলো নিয়ে বিরোধীদের নিশানা বানাচ্ছে মোদি সরকার, সেই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। 

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক