চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণে প্রথম বন্দেভারত ট্রেনের উদ্বোধন মোদির

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : দক্ষিণ ভারতে প্রথম বন্দেভারত ট্রেনের উদ্বোধন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুর ক্রান্তিভিরা গাঙ্গলি রায়না স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন। ট্রেনটি চেন্নাই থেকে মহীশুর পর্যন্ত যাবে। এনিয়ে দেশে পাঁচটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেন চালু হল।

এদিন ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ট্রেনের মাধ্যমে চেন্নাইয়ের ইন্ড্রাসটিয়াল হাব বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি হাব ও মহীশুরের মতো পর্যটন ক্ষেত্র এক সুতোয় বাঁধা পড়ব।’ কর্নাটকই দক্ষিণের প্রথম রাজ্য যেখানে বন্দেভারত ট্রেন চালু হল। উল্লেখ্য, দক্ষিণ ভারতে একমাত্র কর্নাটকই বিজেপি শাসিত রাজ্য। এদিন বন্দেভারত ছাড়াও তীর্থযাত্রীদের জন্য কাশী দর্শন ট্রেনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ট্রেনটি বেঙ্গালুরু থেকে ছেড়ে কাশী পর্যন্ত যাবে। ট্রেনটি উদ্বোধন করে মোদি বলেন, ‘এই ট্রেনে সফর করে তীর্থযাত্রীরা আরামে কাশী, অযোধ্যা ও প্রয়াগরাজ দর্শন করতে পারবেন’। উল্লেখ্য ভারত গৌরব স্কিমের অধীনে কর্নাটকই প্রথম রাজ্য যেখানে রেল ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করে এই ট্রেন পরিষেবা চালু করল।

এদিন প্রধানমন্ত্রী বেঙ্গালুরু এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনালের উদ্বোধন করেন। পাশাপাশি ১০৮ ফুট লম্বা নন্দপ্রভু কেম্পি গৌড়ার মূর্তির আবরণ উন্মোচন করেন। পড়ে চেন্নাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন মোদি।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ