লালকেল্লায় টেলিপ্রম্পটার সরিয়ে কাগজের নোটে ফিরলেন মোদি

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : তিনি যখন পোডিয়ামে ওঠেন, তখন তাঁর সামনে থাকে টেলিপ্রম্পটার। সেখানে ভেসে আসা শব্দই তিনি আউড়ে যান। যা নিয়ে তাঁকে কম কটাক্ষ হজম করতে হয়নি। কিন্তু আজাদি কা অমৃত মহোৎসবে লালকেল্লার ফটক থেকে টেলিপ্রম্পটার সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিরলেন কাগজে লেখা নোটে। ইদানীং যা করতে দেখা যায়নি তাঁকে। সোমবার দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে ভাষণে কৃতজ্ঞতা প্রকাশ করলেন গান্ধি থেকে নেতাজি, ভগৎ সিংহকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন নেহরু, সাভারকরকেও।

এই নিয়ে নবম বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তাঁর পরনে ছিল তেরঙা পাগড়ি। কিন্তু এ বারের বক্তৃতা শুরু থেকেই ছিল একটু অন্য রকম। ইদানীং যে টেলিপ্রম্পটার ব্যবহারে অভ্যস্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী, ৭৬তম স্বাধীনতা দিবসে মোদীকে দেখা গেল তা ছেড়ে কাগজে লেখা নোটে ফিরতে। ঠিক যেমনটা তাঁকে দেখা যেত গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে কাগজে লেখা নোট নিয়েই ভাষণ দিতে দেখা যেত। কিন্তু সাম্প্রতিক কালে টেলিপ্রম্পটার ব্যবহার করতেই স্বচ্ছন্দ হন তিনি।

দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের দিন সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশ কৃতজ্ঞ গান্ধিজি, ভগৎ সিংহ, রাজগুরু, রামপ্রসাদ বিসমিল, রানি লক্ষ্মীবাই, সুভাষচন্দ্র বসু-সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীর কাছে, যাঁরা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। স্বাধীন ভারতের কারিগরদের মধ্যে আরও অনেকের সঙ্গে জওহরলাল নেহরু, রামমনোহর লোহিয়া এবং সর্দার বল্লভভাই পটলকেও আজ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।চিন্তাবিদ অরবিন্দ, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকেও শ্রদ্ধা জানাই।’’ নিজের ৮৩ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদী দিলেন জয় জওয়ান, জয় কিসান, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান (গবেষণা)-এর স্লোগান। এদিন মোদির বক্তৃতা শুরুর আগে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। তার পরই টেলিপ্রম্পটার সরিয়ে রেখে দেশবাসীকে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

চার্জিংয়ের সময় কেন গরম হয়ে যায় ফোন? জেনে নিন আসল কারণ

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার