মোদি পদবি অবমাননা মামলায় ঝাড়খণ্ড আদালতে ধাক্কা খেলেন রাহুল

প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা প্রদীপ মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাহুল গান্ধির। মোদি পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে বিজেপি নেতা প্রদীপ মোদির দায়ের করা মানহানি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু আজ বুধবার ওই আর্জি খারিজ করে দিয়েছেন রাঁচির এমপি-এমএলএ আদালতের বিচারক। যার ফলে মানহানি মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা দিতে হবে রাহুলকে।

২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে কর্নাটকের কোলারে গিয়ে মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর ওই মন্তব্য নিয়ে গুজরাত, পটনা ও রাঁচিতে একাধিক মানহানির মামলা দায়ের করেন বিজেপি নেতারা। বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন সুরাতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত। যার জেরে লোকসভার সাংসদ পদ খোয়ানোর পাশাপাশি দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের বাংলো থেকেও উচ্ছেদ হতে হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

মোদি পদবি নিয়ে রাহুলের অবমাননাকর মন্তব্যে তাঁর সম্মানহানি হয়েছে বলে রাঁচির এমপি-এমএলএ আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা প্রদীপ কুমার মোদি। রাজনৈতিক ব্যস্ততার কারণে ওই মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন রাহুল। কিন্তু বিচারক তাতে সাড়া দেননি।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay