প্রধানমন্ত্রীর গরিমা ক্ষুন্ন করেছেন মোদি, তোপ মনমোহনের

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তম তথা শেষ দফার ভোটের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন মোদিকে তুলোধোনা করে প্রাক্তন প্রধানমন্ত্রী জানান, মোদির আগে কোনও প্রধানমন্ত্রীকে দেখা যায়নি এমনভাবে বিদ্বেষমূলক মন্তব্য পেশ করতে। প্রধানমন্ত্রীর দফতরকে মাটিতে মিশিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি।

এদিন ভোটারদের কাছে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানান, ‘দেশের মানুষদের কাছে শেষ সুযোগ রয়েছে গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার। দেশকে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দেশ যাতে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে না যায়, সেজন্য ভোটারদের এগিয়ে আসতে হবে।‘ একইসঙ্গে আক্রমণাত্মক সুরেই মোদিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, মোদির জমানায় বহুবার বিভাজনের রাজনীতি করা হয়েছে। একাধিকবার মোদিকে বিরোধী ও বিভিন্ন সম্প্রদায়ের উদ্দেশ্যে ঘৃণামূলক, অসংসদীয় মন্তব্য করতে দেখা গিয়েছে। অনেক সময় তাঁর প্রতিও মিথ্যাচার করেছেন মোদি। মোদি জমানায় যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা ঘটেছে, তা আগে কখনও দেখেননি। প্রধানমন্ত্রী দফতরের মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছেন মোদি।

পাশাপাশি নরেন্দ্র মোদির শাসনকালে দেশের অর্থ ব্যবস্থা যে ভেঙে পড়েছে, সেই বিষয়টিও উঠে আসে প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়। তাঁর মতে, গত ১০ বছরে মোদি সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। গত ইউপিএ আমলে যেখানে জিডিপি হার আট শতাংশের আশেপাশে ছিল, সেখানে মোদি সরকারের আমলে জিডিপি ছয় শতাংশের নীচে নেমে গিয়েছে। একইসঙ্গে তিনি জানান, ইউপিএ সরকারের আমলে দেশের মানুষের ক্রয়ক্ষমতা অনেকটাই বেড়েছিল। কিন্তু বিজেপির অপশাসনের ফলে সাধারণ মানুষের মধ্যে ক্রয়ক্ষমতা অনেকটাই কমেছে। একইসঙ্গে মোদি জমানায় দেশে বেকারত্বের হার যে অনেকটাই বেড়েছে, সেকথাও এদিন স্মরণ করিয়ে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের চালু অগ্নিবীর প্রকল্প নিয়েও সমালোচনায় সরব হয়েছেন তিনি।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার