বিপাকে কর্নাটকের মুখ্যমন্ত্রী, জমি কেলেঙ্কারি মামলায় এফআইআর দায়ের ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিড়ম্বনার পর বিড়ম্বনায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এবার মাইসুর শহর উন্নয়ন কর্তৃপক্ষের জমি কেলেঙ্কারি মামলায় তাঁর বিরুদ্ধে ইসিআইআর দাখিল করল কেন্দ্রের আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। শুধু সিদ্দারামাইয়া-ই নন, তাঁর স্ত্রী বিএম পার্বতী, শ্যালক মল্লিকার্জুন স্বামী ও দেবরাজু নামে আরও তিন জনের নামে মামলা দায়ের হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজ্যপাল ও ইডির পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন সিদ্দারামাইয়া।

গত কয়েকদিন ধরেই মুডা মামলায় বিড়ম্বনায় পড়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। মাইসুর শহর উন্নয়ন কর্তৃপক্ষের জমি কেলেঙ্কারির ঘটনায় তাঁর নাম জড়িয়ে পড়েছে। অভিযোগ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও তাঁর স্ত্রী বিএম পার্বতী রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুডা থেকে ১৪টি প্লট হাতিয়েছেন।  স্থানীয় এক আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়। সাংবিধানিক পদে থাকায় সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরর জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন ছিল। গত ১৬ অগস্ট রাজ্যপাল থাওয়ারচাঁদ গহলৌত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দেন। তার পরেই দায়ের হয় কর্নাটক লোকায়ুক্তের তরফে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

ঘোলা জলে মাছ ধরতে আসরে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে ইসিআইআর (পুলিশের এফআইআরের মতো) দায়ের করেছে। যদিও বার বার কর্নাটকের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, জমি কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস