উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: শিব ভক্তদের কাছে অন্যতম তীর্থস্থান উজ্জয়নের মহাকাল মন্দির। প্রতিদিন ভগবান শিবকে পুজো দিতে ছুটে আসেন দেশ-বিদেশের হাজার-হাজার ভক্ত। এবার সেই মহাকাল মন্দির চত্বরেই সুড়ঙ্গ নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি করতে গিয়ে মিলল বিশালাকায় শিবলিঙ্গ। প্রাথমিকভাবে পরীক্ষার পরে প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত, উদ্ধার হওয়া শিবলিঙ্গটি এক হাজার বছরের বেশি পুরানো। ইতিমধ্যে ওই শিবলিঙ্গ দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। এমনকি পুজো-অর্চনাও শুরু হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সুড়ঙ্গ নির্মাণের জন্য গত কয়েকদিন ধরেই মন্দির চত্বরে খোঁড়াখুঁড়ি চলছিল। শুক্রবার (১ মে) খোঁড়াখুঁড়ি করার সময়েই শ্রমিকদের কোদাল ও বেলচা গিয়ে এক বড় পাথরে আটকে যায়। বিশালাকায় পাথর দেখতে পেয়ে কৌতুহল বাড়ে শ্রমিকদের। এর পরেই আশেপাশের মাটি সরিয়ে বিশালাকারের একটি শিবলিঙ্গ দেখতে পান। বিস্মিত হয়ে যান তাঁরা। মন্দিরে তখন ভস্মারতি চলছিল। শ্রমিকরা দৌড়ে এসে পূজারি ও মন্দিরের পরিচালন সমিতির সদস্যদের বিষয়টি জানান। নিমিষেই ওই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যান পূজারি-সহ ভক্তরা। শিবলিঙ্গটিকে পুজোও করা হয়।’

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন প্রত্নতত্ত্ববিদরা। শিবলিঙ্গটি পরীক্ষা করার পরে তাঁরা নিশ্চিত হন, মূর্তিটি হাজার বছরের বেশি পুরানো। সম্ভবত একবিংশ শতাব্দীর। শিবলিঙ্গটির গায়ে বেশ কিছু অক্ষরও খোদাই রয়েছে। ওই অক্ষর ব্রহ্মলিপি বলেই মনে করা হচ্ছে। মহাকাল মন্দিরের পূজারি গোপাল শর্মা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবন্তিকা নগরী পুরাকাল থেকেই ভগবান শিবের শহর হিসাবে পরিচিত। এখানে মাটির নিচে শিবলিঙ্গ খুঁজে পাওয়া নতুন কোনও ঘটনা নয়। বুদ্ধ পূর্ণিমার দিনে শিবলিঙ্গ পাওয়া অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে।’

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক