বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মে দিবসের সকালেই আশঙ্কা সত্যি হয়েছিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট মিটতে না মিটতেই শুক্রবার (১ মে) সকালে বাণিজ্যিক রান্নার গ্যাস দিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছিল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। শুধু তাই নয়, ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ২৬১ টাকা। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের আমআদমিকে জোর ধাক্কা দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সূত্রের খবর, এবার পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে কেন্দ্র। দুই জ্বালানির দাম লিটার পিছু চার থেকে পাঁচ টাকা বাড়তে চলেছে। পাশাপাশি সাধারন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি করা হতে পারে।  যদিও শুক্রবার সন্ধে পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

মধ্যপ্রাচ্যে সঙ্কটের আবহে দেশে রান্নার গ্যাস নিয়ে খানিকটা সঙ্কট দেখা দিয়েছে। বহু জায়গায় সাধারণ মানুষকে রান্নার গ্যাস পেতে চরম হয়রানির মুখে পড়তে হয়েছে। এক হাজার টাকার গ্যাস অনেকেই তিন-চার হাজার টাকা দিয়ে কিনছেন। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, জ্বালানির অভাব নেই। পর্যাপ্ত পরিমাণ তেল-গ্যাস মজুত রয়েছে। বাস্তবে ঠিক উল্টোটাই ঘটছে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভো পর্ব মিটে গেলেই রান্নার গ্যাস এবং দুই জ্বালানি পেট্রল-ডিজেলের দাম বাড়বে বলে জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে এদিন সকালে এক লাফে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৯৯৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘বিশ্ববাজারে আপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে লোকসানের বোঝা কমাতে পেট্রল-ডিজেলের দাম লিটার পিছু চার থেকে ৫ টাকা বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি গৃহস্থের বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার ৪০ থেকে ৫০ টাকা বাড়ানো হতে পারে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত