মঙ্গলে যন্তরমন্তরে ধর্না, সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাত অভিষেকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিস্থলে শান্তিপূর্ণ ধর্নায় দিল্লি পুলিশের ‘গুন্ডামি’ সত্বেও আন্দোলন থেকে পিছু হঠছেন না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সোমবার সন্ধ্যায় দলের সাংসদ-মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক শেষে জানিয়েছেন, ‘মঙ্গলবার রাজ্যের বকেয়া আদায়ে যন্তরমন্তরে ধর্নায় বসা হবে। সন্ধে ছয়টায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষা‍ৎ করবেন তৃণমূল প্রতিনিধি দল।’ সেই সঙ্গে হুমকি দিয়ে রেখেছেন, ‘যদি কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট কোনও আশ্বাস না পাওয়া যায়, তাহলে বৈঠক থেকে বেরিয়েই পরবর্তী কর্মসুচি ঘোষণা করবেন।

প্রথমে ঠিক ছিল আগামিকাল মঙ্গলবার সকাল ৯টার সময়ে যন্তরমন্তরে ধর্না শুরু হবে। আর দুপুর একটা নাগাদ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষা‍ৎ করতে যাবেন। কিন্তু এদিন সন্ধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এক বৈঠক হয়। ওই বৈঠকে ঠিক হয়, সকাল ৯টার পরিবর্তে যন্তরমন্তরে ধর্না শুরু হবে বেলা একটায়। ওই ধর্নায় তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে ১০০ দিনের ‘জব কার্ড হোল্ডার’রা হাজির থাকবেন। সন্ধ্যা ৬টায় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের এক প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘আগামিকাল মঙ্গলবারের কর্মসূচিতে সামান্য বদল আনা হয়েছে। ধর্না দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া দাবি-দা্ওয়া নিয়ে কথা বলা হবে। যদি আমরা আমাদের প্রশ্নের জবাব সঠিক ভাবে না পাই, তা হলে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়েই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর