ক্লাসরুমেই পালন জন্মদিন, অধ্যাপিকার উপস্থিতিতে ছুটল বিয়ারের ফোয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পড়াশোনা শিঁকেয় তুলে খোদ ক্লাসরুমেই জমিয়ে বসল জন্মদিনের আসর। আর ছাত্রের সেই জন্মদিনের আসরে সামিল হলেন অধ্যাপিকাও। শিক্ষাগুরুর সামনেই জন্মদিনের কেক কাটার পরে ছুটল বিয়ারের ফোয়ারা। আর ওই তা দেখে নিজের মর্যাদা ভুলে পড়ুয়াদের সঙ্গে হাততালি দিয়ে উঠলেন অধ্যাপিকা  মহোদয়াও। ইতিমধ্যেই ওই লজ্জাজনক কাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর ভিডিও ভাইরাল হতেই নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। চাপে পড়ে ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ।

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রিভার হনুমান সরকারি কলেজে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্লাসরুমে শিক্ষকদের ডেস্কের উপরে সাজানো রয়েছে কেক-মোমবাতি। ক্লাসরুমে থাকা পড়ুয়াদের অনেকের মাথায় বার্থ ডে’র রঙিন টুপি। খানিকবাদেই ক্লাস রুমে প্রবেশ করেন রীনা পাণ্ডে নামে এক শিক্ষিকা। তিনি পড়াশোনা শিঁকেয় তুলে ক্লাসরুমে জন্মদিন পালন নিয়ে পড়ুয়াদের তিরস্কার না করে, উ‍ৎসবে সামিল হয়ে যান। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্র কেক কেটে নিজের জন্মদিন পালন করছেন আর হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন ক্লাসের অন্য পড়ুয়ারা। এর পরেই বিয়ারের বোতল খুলে শ্যাম্পেনের মতোই ফোয়ারা ছোটানো হল। বেশ কয়েকজন বিয়ারের উগ্র গন্ধ নিয়ে আপত্তিও জানান। যদিও সেই আপত্তিকে গ্রাহ্যই করেননি উ‍ৎসবে মত্ত পড়ুয়ারা।

ক্লাসরুমের ভিতরেই জন্মদিন পালন ও বিয়ারের ফোয়ারা ওড়ানোর বিষয়টি জানাজানি হতে ক্ষুব্ধ হন কলেজের অন্যান্য শিক্ষকরা। শিক্ষা বিভাগের কাজে জন্মদিন পালনে হাজির থাকা অধ্যাপিকা রীনা পাণ্ডে-সহ পড়ুয়াদের বিরুদ্ধে নালিশও ঠুকেছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়। অতীতেও কলেজে অনেক বিতর্কিত কাজকর্মে ইন্ধন জুগিয়েছেন অধ্যাপিকা রীনা পাণ্ডে। অভিযোগ পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু