মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্টের রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৯ বছর আগে ২০০৬ সালে মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় বম্বে হাইকোর্টের দেওয়া রায়ের উপরে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিচারপতি এমএম সান্দ্রেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ জারি করেছে। একই সঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, বম্বে হাইকোর্টের রায়কে নজির হিসাবে দেখানো যাবে না। যদিও হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্ত আসামীদের জেলমুক্তির উপরে কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি।

গত মঙ্গলবারই মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানান মহারাষ্ট্র এটিএসের আইনজীবী। বিষয়টিকে ‘গুরুতর’ বলে দাবি করেন তিনি। ওই আর্জিতে সাড়া দিয়েছিলেন প্রধান বিচারপতি।

গত সোমবার (২১ জুলাই) বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণ মামলায় সাজা পাওয়া ১২ জনকে বেকসুর খালাস বলে ঘোষণা করে। খালাস পাওয়াদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত। যদিও মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়েছিল।

১৯ বছর আগে ২০০৬ সালের ১১ জুলাই দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ১১ মিনিটের মধ্যে সাতটি ট্রেনে প্রেসার কুকারের মাধ্যমে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১৮৯ জন। আহত হন ৮০০-র বেশি যাত্রী। ওই বিস্ফোরণের ঘটনা গোটা দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছিল। তদন্তে নেমে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের যোগসূত্র খুঁজে পান গোয়েন্দারা। বিস্ফোরণের ১০ দিনের মাথায় ২১ জুলাই পুলিশ বোমা হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করে। তার মধ্যে বিহার থেকে দুজন ও মুম্বই থেকে একজনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই নিষিদ্ধ সংগঠন সিমির সদস্য। বিস্ফোএরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বিশেষ মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন (MCOCA) আদালত ১২ জনকে সাজা শোনায়। বিভিন্ন ট্রেনে বোমা রাখার দায়ে ফয়সাল শেখ, আসিফ খান, কামাল আনসারি, এহতেশাম সিদ্দিকী এবং নাভিদ খানকে মৃত্যুদণ্ড দেওযা হয়। আর মোহাম্মদ সাজিদ আনসারি (যিনি বোমা তৈরির জন্য বৈদ্যুতিক সার্কিট প্রস্তুত করেছিলেন), মোহাম্মদ আলী, তানভীর আনসারি, মজিদ শফি, মুজ্জাম্মিল শেখ, সোহেল শেখ এবং জমির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন আসামিরা। দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার রায় দিতে গিয়ে সোমবার (২১ জুলাই) বম্বে হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চ নিম্ন আদালতের রায় খারিজ করে দেন। রায়ে বিচারপতিরা বলেন, ‘আসামিরা যে বিস্ফোরণের সঙ্গে জড়িত তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। এটা বিশ্বাস করা কঠিন যে অভিযুক্তরা অপরাধ করেছে। তাই, তাদের সাজা বাতিল করা হচ্ছে।’ অন্য কোনও মামলা না থাকলে ১২ জনকে জেল থেকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

 

 

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর