মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ের কোস্টাল রোডে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে দ্রুতগতির একটি BMW নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটে রবিবার ভোর প্রায় ৫ টা ২০ মিনিট নাগাদ। লালা কলেজের বিপরীতে লোটাস জেটির কাছে কোস্টাল রোডের উপর দুর্ঘটনার খবর পাওয়া যায়।

কোস্টাল রোড কন্ট্রোল রুমের প্রাথমিক তথ্য অনুযায়ী, কালো রঙের BMW-টি মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। সেই সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। গাড়িতে থাকা চারজনকে গুরুতর আহত অবস্থায় মুম্বইয়ের নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসাপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি আনুমানিক ২০ বছরের এক যুবক। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে নায়ার হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কীভাবে গাড়িটী নিয়ন্ত্রণ হারাল, দুর্ঘটনার সময় BMW-টির প্রকৃত গতি কত ছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ঘটনার সম্পূর্ণ কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

Asian Games 2026 ( মহিলা ক্রিকেট): টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, বিপক্ষ বাংলাদেশ

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের