ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক আলোচনার পথ খোলা থাকলেও পশ্চিম এশিয়ায় কমছে না যুদ্ধের আশঙ্কা। বরং ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে আলোচনায় বসার জন্য কাতারের মাধ্যমে সাতটি শর্ত পাঠিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, শর্তগুলি না মানা হলে সংঘাত আরও বড় আকার নিতে পারে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই আল জাজিরাকে জানিয়েছেন, মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে তেহরানের যোগাযোগ রয়েছে। কাতারের মাধ্যমেই ওয়াশিংটনের কাছে ইরানের প্রস্তাবগুলি পৌঁছে দেওয়া হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, আলোচনার ক্ষেত্রে ইরানের অন্যতম প্রধান দাবি হল সব ফ্রন্টে যুদ্ধের অবসান, আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা। ইরানের ওই শীর্ষ আধিকারিক স্পষ্ট করেছেন, কূটনৈতিক সমাধানের দরজা পুরোপুরি বন্ধ করছে না তেহরান। তবে একইসঙ্গে সামরিক সংঘাতের সম্ভাবনার জন্যও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। রেজাইয়ের দাবি, আমেরিকার হুমকিতে ইরানের অবস্থান বদলাবে না। বরং শর্ত পূরণ না হলে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তাঁর দেশ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সামরিক পরিকল্পনায় পারস্য উপসাগরে, ওমান উপসাগর এবং আরব সাগরে থাকা মার্কিন নৌ-সম্পদের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যাম্প ডেভিড থেকে ওয়াশিংটনে ফিরে আসেন ট্রাম্প। সপ্তাহান্তে ক্যাম্প ডেভিডে থাকার পরিকল্পনা থাকলেও তিনি আগেই হোয়াইট হাউসে ফেরেন। ইরানকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যেই তাঁর এই সিদ্ধান্ত সামনে এসেছে।

আরও পড়ুন: মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের জন্যও নতুন করে সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। ইরাক, বাহারিন, ওমান, সৌদি আরব, কাতার, লেবানন, কুয়েত, জর্ডন-সহ বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানপন্থী গোষ্ঠীগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। বিমানযাত্রার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিমানবন্দর ও বিমান সংস্থার পরিষেবা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের সংঘাত। শনিবার সৌদি আরব জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সৌদি বাহিনীর দাবি, সেটি আঘাত হানার আগেই প্রতিহত করা হয়। হুথিরা পাল্টা দাবি করেছে, তারা রিয়াদের ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’ এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তুর নাম তারা জানায়নি।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা