৬ দিনের জন্য বন্ধ ডাব্বাওয়ালাদের টিফিন পরিষেবা! কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই ও তার শহরতলি এলাকায় আগামী ৩০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন টিফিন ডেলিভারি পরিষেবা বন্ধ রাখতে চলেছেন ডাব্বাওয়ালারা। ফলে প্রতিদিন তাদের পরিষেবার উপর নির্ভরশীল লক্ষাধিক অফিসযাত্রীর কিছুটা অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।

ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি সুভাষ তালেকর জানিয়েছেন, প্রতি বছরই এই সময় তারা নিজ নিজ গ্রামের বাড়িতে যান এবং তাদের আরাধ্য দেবদেবীর পুজো করেন। সেই কারণেই কয়েক দিনের জন্য পরিষেবা বন্ধ রাখা হয়।সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই টিফিন পরিষেবা নেওয়া গ্রাহকদের জানানো হয়েছে যে, এই ছয় দিনের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করে নিতে হবে। কেউ যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে আগেভাগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, মুম্বইয়ের ডাব্বাওয়ালারা প্রায় ১৩৫ বছর ধরে শহরে টিফিন পৌঁছে দেওয়ার কাজ করছেন। তাদের এই পরিষেবা বিশ্বজুড়েও প্রশংসিত হয়েছে সময়ানুবর্তিতা ও নিখুঁত ব্যবস্থাপনার জন্য। ডাব্বাওয়ালাদের বেশিরভাগই মহারাষ্ট্রের পুনে জেলার পশ্চিম অংশের বাসিন্দা। মাভাল, মুলসি, আম্বেরগাঁও, জুন্নার, খেদ, আকোলে এবং সংগামনের মতো এলাকার গ্রামেই তাদের বাড়ি। বছরের এই সময়টায় তারা গ্রামে ফিরে গিয়েদেবদেবীর পুজো করেন এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। এরপর আবার আগের মতোই মুম্বই শহরে শুরু হবে তাঁদের ঐতিহ্যবাহী টিফিন পরিষেবা।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর