প্রাক্তন পুলিশ কমিশনারই ভয়ে মুম্বইয়ে ঢুকছেন না! হতবাক বিচারপতি

মামলা প্রত্যাহারের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তা না করলে তার বিরুদ্ধে একাধিক মামলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি আদলতে বলেন, পরমবীর সিং কোথাও পলিয়ে থাকতে চান না

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশানার পরমবীর সিং। তিনি কী পলাতক? এই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানিতে পরমবীর সিংয়ের আইনজীবী শীর্ষে আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেলের জীবনহানীর হুমকি রয়েছে, তাই তিনি মুম্বইয়ে ঢুকতে ভয় পাচ্ছেন। তিনি পলাতক নন, বরং অজ্ঞাতবাসে রয়েছেন। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবীর এই উত্তর শুনে বিষ্ময় প্রকাশ করেন বিচারপতি। তাঁর মন্তব্য, এটা আশ্চর্যজনক যে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারই মুম্বইয়ে ঢুকতে ভয় পাচ্ছেন।

প্রসঙ্গত, পরমবীর সিং সুপ্রিম কোর্টে সুরক্ষার জন্য আবেদন করেছেন। এই মামলার শুনানি চলাকালীন সর্বোচ্চ আদালত বলেছিল, যতক্ষণ না পরমবীর সিং কোথায় আছেন তা না বলা হলে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। সোমবার পরমবীর সিংয়ের আইনজীবী আদালতে জানান, তিনি ভারতেই আছেন। দেশের বাইরে জাননি। শুধু গ্রেফতারের ভয় নয়, তাঁর জীবনের ঝুঁকিও রয়েছে। এরপরই সর্বোচ্চ আদালতে পরমবীর সিং সুরক্ষার নির্দেশ দেয়।

এদিন শুনানির সময় পরমবীর সিংয়ের আইনজীবী দাবি করেন, তার কাছে নতুন ডিজিপির অডিও টেপ রয়েছে যাতে তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বলছেন। আইনজীবীর আরও দাবি, মামলা প্রত্যাহারের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তা না করলে তার বিরুদ্ধে একাধিক মামলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি আদলতে বলেন, পরমবীর সিং কোথাও পলিয়ে থাকতে চান না। কিন্তু মহারাষ্ট্রে ছোঁয়া মাত্রই তাঁর পুলিশের কাছ থেকে বিপদ আসবে। এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল প্রশ্ন তোলেন, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার যদি শহরে এসে থাকতে ভয় পান তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা যাবে? পরে অবশ্য তাঁকে সুরক্ষা দেওয়া হয়।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার