ব্যাগে বোমা রয়েছে! মহিলা যাত্রীর মন্তব্যে শোরগোল মুম্বই বিমানবন্দরে

বিমানবন্দরে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত ওজনের লাগেজ নিয়ে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন এক মহিলা। অতিরিক্ত ওজনের কারণে নিয়ম অনুযায়ী বিমানবন্দরের কর্মীরা টাকা দিতে বলেন মহিলা যাত্রীকে। কিন্তু টাকা চাওয়ায় রেগে গিয়ে ওই যাত্রী আচমকা বলে বসেন তাঁর ব্যাগে বোমা রয়েছে! আর এরপরে ভরা বিমানবন্দরে পড়ে যায় শোরগোল। তড়িঘড়ি কর্মকর্তারা ওই যাত্রীর ব্যাগ খুলে তল্লাশি শুরু করেন। কিন্তু কোথায় কী! দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও কোনও বোমার হদিশ মেলেনি ব্যাগে। যদিও পার পাননি ওই মহিলা যাত্রী, বিমানবন্দরে এমন আতঙ্ক তৈরি করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই বিমানবন্দরের এক কর্তা শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছেন।

মুম্বই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৯ মে এই ঘটনা ঘটেছে। দক্ষিণ মুম্বইয়ের বাসিন্দা এক মহিলা ওইদিন বিমানে চেপে কলকাতায় বাপের বাড়ি ফেরার উদ্দেশে মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং সন্তানরা। সেই সময় চেক-ইন কাউন্টারে পৌঁছানোর পরে, বিমানবন্দরের কর্মচারীর কাছে একটি বোর্ডিং পাস চেয়েছিলেন তিনি। পাশাপাশি কর্মীদের কাছে দুটি লাগেজ তুলে দেন ওই মহিলা যাত্রী।

এয়ারলাইন্সের নিয়ম অনুসারে, প্রত্যেক ডোমেস্টিক যাত্রীর জন্য সর্বোচ্চ ১৫ কেজির একটি ব্যাগের অনুমতি দেওয়া হয়। এর বেশি ওজন হলে সংশ্লিষ্ট যাত্রীকে অতিরিক্ত টাকা দিতে হয়। যেহেতু মহিলার ব্যাগের ওজন ২২.০৫ কেজি তাই তাঁর কাছ থেকে অতিরিক্ত টাকা চান কর্মীরা। কিন্তু তাতেই রেগে যান ওই যাত্রী। বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন বিমানবন্দরের কর্মীদের সঙ্গে। সেই সঙ্গে দাবি করেন, তাঁর ব্যাগে বোমা রয়েছে। যদিও ব্যাগে তল্লাশি চালিয়ে সন্দেহজন কিছু মেলেনি।  মহিলাকে সাহার পুলিশের (Sahar police) কাছে হস্তান্তর করে সিআইএসএফ। বিমানবন্দরে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মহিলাকে পরের দিন আদালতে হাজির থাকতে বলে পুলিশ।

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা