Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোটের চারদিন আগেই মুম্বইয়ে ৮০ কোটির রূপো জব্দ, চিন্তিত প্রশাসন

ভোটের চারদিন আগেই মুম্বইয়ে একটি ট্রাক থেকে জব্দ হল ৮,৪৭৬ কেজি রূপো, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ রূপো দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থাও

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর মাত্র ৪ দিন বাকি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই যেন একের পর এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনকী নির্বাচনকে সামনে রেখে তদন্তকারী সংস্থা এবং পুলিশও সজাগ। রাজ্যে ঘটতে থাকা সমস্ত কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা। আর ভোটের চারদিন আগেই মুম্বইয়ে একটি ট্রাক থেকে জব্দ হল ৮,৪৭৬ কেজি রূপো, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এত বিপুল পরিমাণ রূপো দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন পুলিশ প্রশাসন এবং তদন্তকারী সংস্থাও।

যদিও আগে থেকেই, মহারাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে নগদ অর্থ ও অবৈধ সম্পত্তি পরিবহনের ওপর বিশেষ নজরদারি রাখছিল পুলিশ প্রশাসন। তথ্য অনুযায়ী, মানখুর্দ পুলিশ ভাশি চেকপোস্টের কাছে ট্রাকটিকে অবরোধ করে। যেখানে আগে থেকেই পুলিশের দল মালবহনকারী নানা যানবাহন তল্লাশি করছিল। আর সেখান দিয়েই, শুক্রবার গভীর রাতে সন্দেহজনক ট্রাকটি যাচ্ছিল। এরপর পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো শুরু করে তাঁরা। তল্লাশির সময়েই ট্রাকে প্রচুর পরিমাণে রুপো পাওয়া যায়, যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরাও।

এরপর যখন এই রূপোর ওজন করা হয়, তখন দেখা যায়, রূপোর মোট ওজন ছিল ৮,৪৭৬ কেজি। আর এই রূপোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এ ঘটনার পর কর্মকর্তারা চালককে আটক করেছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আয়কর বিভাগ ও নির্বাচন কমিশন দলকে বিষয়টি জানিয়েছে। পুলিশ এবার এই রূপোর মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবৈধভাবে এই রূপো নির্বাচনী পরিবেশে ব্যবহারের জন্য আনা হচ্ছিল। আয়কর বিভাগ এবং নির্বাচন কমিশনের দল এই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে এবং রৌপ্যের কোনও বৈধ নথি আছে কিনা তা খতিয়ে দেখছে।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে