অনলাইন অ্যাপে টাকা ধার নিয়ে প্রতারিত, ঋণ পরিশোধের পরেও ছড়ানো হল তরুণীর নগ্ন ছবি

আবারও অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা! এবার লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদে একজন ২৫ বছর বয়সী যুবতী। অভিনব উপায়ে প্রতারিত হলেন ওই তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণা! এবার লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার ফাঁদে একজন ২৫ বছর বয়সী যুবতী। অভিনব উপায়ে প্রতারিত হলেন ওই তরুণী। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একের পর এক লোভনীয় অ্যাপে পা দিচ্ছেন গ্রাহকরা। খুব অল্প সময়ে বেশি বেশি টাকা আয়ের লোভে এই সব অ্যাপের গ্রাহক হচ্ছেন তাঁরা। আর তাতেই প্রতারণার জালে জড়িয়ে পড়ছেন গ্রাহকেরা, খোয়াচ্ছেন কোটি কোটি টাকা। সুযোগ নিচ্ছেন সাইবার অপরাধীরা। বর্তমানে অনলাইন গেমিংয়ের পাশাপাশি লোন অ্যাপেরও বহু ডিমান্ড। যার ফলে হাতে টাকা না থাকলেও প্রয়োজনে সেই অ্যাপ থেকে লোন নেওয়া যাচ্ছে, এবং নির্ধারিত সময়ে তা ফেরৎ দিয়ে লোন পরিশোধ করতে হচ্ছে। যার ফলে সময়ের কাজ সময়ে হল, আবার পে ইন লেটারের মাধ্যমে সঙ্গে সঙ্গে টাকা দেওয়ারও ঝক্কি থাকল না। কিন্তু এত আরামের সাইড এফেক্ট তো থাকবেই। সম্প্রতি মুম্বইয়ের ২৫ বছর বয়সী এক তরুণী একটি লোন অ্যাপ ফার্ম কর্তৃক হয়রানির শিকার হয়েছেন। অভিযোগ, তিনি ধার করা টাকার বেশি টাকা সময়ে পরিশোধ করলেও তাঁর নগ্ন ছবি তাঁর নিজের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যোগেশ্বরী পশ্চিমের ক্রান্তিনগর এলাকার এক তরুণীর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। তিনি ইনস্টাগ্রামে “ক্যাশ লোন” নামক একটি মোবাইল অ্যাপের বিজ্ঞাপন দেখতে পেয়ে সেখানে সাবস্ক্রাইব করেন। কারণ তখন তাঁর বেশকিছু টাকার প্রয়োজন ছিল। এরপর ২০ জুলাই, তিনি অ্যাপটি ডাউনলোড করেন এবং আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তার সমস্ত ব্যক্তিগত তথ্য এবং আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিশদ বিবরণ শেয়ার করেন। এরপর মহিলা ২০০০ টাকার ঋণের জন্য আবেদন করেন। কিন্তু ছয় দিনের জন্য মাত্র ১,৩০০ টাকা তাঁকে দেওয়া হয়। এরপর ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই, তরুণীকে একজন ব্যক্তি ঋণ সংস্থার একজন কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে হুমকি দিতে শুরু করে।

তরুণী পুলিশকে জানিয়েছেন, ফোনকারী ব্যক্তি হুমকি দিয়ে তাঁকে বলেছিলেন যে, তিনি যদি অবিলম্বে টাকা ফেরত না দেন তবে তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন। এরপর ভয় পেয়ে, তরুণী ‘সন্দেশ কুমার’ নামে এক ব্যক্তিকে একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে দুবার ১০০০ টাকা পাঠিয়ে দেন। কিন্তু তাতেও রেহাই পান নি তিনি, পেমেন্টের এক ঘন্টা পরে, তাঁর মেসো তাঁকে ফোন করে জানান যে, তাঁর হোয়াটসঅ্যাপে একজন অজ্ঞাত প্রেরক ওই তরুণীর মর্ফ করা নগ্ন ছবি পাঠিয়েছেন। কয়েক মিনিটের মধ্যেই, একই নম্বর থেকে একই ছবি মহিলার দুই বন্ধুর কাছে পাঠানো হয়। এরপর তিনি কী করবেন বুঝতে না পেরে, পুলিশে দ্বারস্থ হন। এমনকী অভিযুক্ত তরুণীর সুনাম নষ্ট করার হুমকিও দিয়েছে। এই কারণে ইতিমধ্যেই একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন