বিহারে আদালত চত্বরে গুলিতে ঝাঁঝরা খুনে অভিযুক্ত আসামী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘সুশাসনবাবু’ নীতীশ কুমারের রাজত্বে বিহারে আইনশৃঙ্খলা কতটা ভেঙে পড়েছে ফের তার প্রমাণ মিলল। পুলিশের চোখের সামনেই দানাপুর  আদালত চত্বরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন খুনে অভিযুক্ত এক আসামী। যদিও হামলাকারী দুই দুষ্কৃতীকেই পাকড়াও করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরেই ওই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা।

শুক্রবার বিকেলে পটনা পশ্চিমের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, ‘সিকান্দারপুরের বাসিন্দা অভিষেক কুমার ওরফে ছোটে সরকার খুনে অভিযুক্ত ছিল। বিচারাধীন বন্দি হিসাবে পটনার বেউর জেলে বন্দি ছিল। এদিন দুপুরে দানাপুর আদালতে পেশের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু  আদালত চত্বরেই অভিষেককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দুই দুষ্কৃতী। বুলেটে ঝাঁঝরা হয়ে যায় অভিষেক। প্রকাশ্যে গুলির শব্দ শুনে আদালত চত্বরে হাজির আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। হতচকিত হয়ে পড়েন পুলিশ কর্মীরাও। যদিও সম্বি‍ৎ ফিরে পাওয়ার পরেই দুই দুষ্কৃতীকে পাকড়াও করেন।’

আদালত চত্বর থেকে কার্তুজের খোলস উদ্ধার করার পাশাপাশি দুই দুষ্কৃতীকে জেরা করতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। হামলাকারী দুই দুষ্কৃতীই মুজফফরপুরের বাসিন্দা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খোদ আদালত চত্বরে পুলিশের চোখের সামনে খুনে অভিযুক্ত এক আসামীর ঝাঁঝরা হয়ে যাওয়ার ঘটনা নিয়ে রাজ্যের মহাজোট সরকারকে বিঁধেছেন বিজেপি নেতারা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে