আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমার স্ত্রী অসাধারণ, তার সঙ্গে বেশি সময় কাটাতে চাই’ ৯০ ঘন্টা কাজ বিতর্কে মুখ খুললেন আনন্দ মাহিন্দ্রা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সপ্তাহে ৯০ ঘন্টা কাজের কথা বলে দেশে রীতিমতো দক্ষযজ্ঞ বাঁধিয়েছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। তাঁর দিকে ধেয়ে আসছে চোখা-চোখা কটাক্ষ মিশ্রিত বাক্যবাণ। মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই। কার্যত তুলোধনা করেছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যানকে। বিতর্কের ঝড় উঠতে লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) তরফে চেয়ারম্যানের মন্তব্য নিয়েও সাফাই দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিতর্ক থামছে না। এবার সপ্তাহে ৯০ ঘন্টা কর্মদিবস নিয়ে মুখ খুললেন দেশের শীর্ষ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।

কী বলেছেন মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার? রাজধানী দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডারস-২০২৫ সম্মেলনে অংশ নিতে গিয়ে আনন্দ মাহিন্দ্রা বলেছেন, ‘নারায়ণ মূর্তি (ইনফোসিসের প্রতিষ্ঠাতা) এবং অন্যদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। তাই অবশ্যই তাদের মন্তব্য ভুল এটা বলব না। কিন্তু আমার মনে হয় এই বিতর্ক ভুল পথে যাচ্ছে। আমার একটাই বক্তব্য, তাহল, আমাদের কাজের মানের দিকে মনোনিবেশ করতে হবে, কাজের পরিমাণের দিকে নয়। তাই এটি ৪৮, ৪০ ঘন্টা নয়, এটি প্রায় ৭০ ঘন্টা নয়, এটি প্রায় ৯০ ঘন্টাও নয়।’

দেশের শীর্ষ শিল্পকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন? স্পষ্ট কোনও জবাব না দিয়ে মাহিন্দ্রা কর্ণধার খানিকটা ঘুরিয়ে উত্তর দেন, ‘আমি এই বিষয়টি এড়িয়ে যেতে চাই। আমি চাই না এটি সময়ের বিষয়ে হোক। আমি চাই না এটি পরিমাণ সম্পর্কে হোক। আমাকে জিজ্ঞাসা করুন আমার কাজের মান কী? আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কত ঘন্টা কাজ করি।’ সমাজমাধ্যমে অনেকের চেয়ে বেশি সক্রিয় মাহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার। তাঁর কাছে  জানতে চাওয়া হয়েছিল, ‘তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ কত সময় ব্যয় করেন? জবাবে আনন্দ মাহিন্দ্রা বলেন, ‘আমি বন্ধুত্ব করতে সমাজমাধ্যমে অতিসক্রিয় নই। বরং দুর্দান্ত ব্যবসায়িক হাতিয়ার বলেই নিয়মিত অনুসরণ করি।’

৯০ ঘন্টা কাজের পক্ষে সওয়াল করতে গিয়ে লার্সেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান বলেছিলেন, ‘আমার আফসোস হয়, আপনাদের রবিবার কাজ করাতে পারছি না। যদি পারি, আরও খুশি হব। কারণ, আমি রবিবার কাজ করি। কী করবেন বাড়িতে বসে? কতক্ষণ স্ত্রীর মুখ দেখবেন? কতক্ষণ স্ত্রীরাই বা স্বামীর দিকে তাকিয়ে থাকতে পারেন? তার চেয়ে অফিসে আসুন এবং কাজ শুরু করুন।’ এদিন ওই মন্তব্যের জবাবে মাহিন্দ্রা কর্তা বলেন, ‘আমার স্ত্রী অসাধারণ, আমি তার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি। আমি তার সঙ্গে বেশি সময় কাটাতে চাই।’

উল্লেখ্য এর আগে সপ্তাহে ৭০ ঘন্টা কর্মদিবসের কথা বলে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণমূর্তি। অনেকেই তাঁর ওই প্রস্তাবকে ‘অবাস্তব ও অমানবিক’ বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু কর্ম ঘন্টা বিতর্কে ইনফোসিস কর্তাকে হারিয়ে দিয়েছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান।

Published by:

Share Link:

More Releted News:

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

জিও বনাম এয়ারটেল ৩৫৫ টাকার প্ল্যান, কোনটি বেশি লাভজনক? জেনে নিন সব তথ্য

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ