মহারাষ্ট্রে মন্ত্রিত্ব নিয়ে মুষলপর্ব, জায়গা না পেয়ে ইস্তফা একনাথ শিন্ডের ডেপুটির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা রবিবার  সম্প্রসারিত হতে চলেছে। তারআগেই শিবসেনা শিবিরে দেখা গেল ভাঙন। আচমকাই ইস্তফা দিলেন একনাথ শিন্ডের ডেপুটি নরেন্দ্র ভোন্ডেকর ।  ইতিমধ্যেই এই মর্মে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তিনি দিয়েছেন চিঠি ।

তবে কী কারণে আচমকাই নরেন্দ্র ইস্তফা দিলেন তা এখন জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহারাষ্ট্রে নতুন মন্ত্রীসভায় তাঁকে কোন জায়গা না দেওয়ার জন্য শিবসেনা থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র ভোন্ডেকর ।   বলা বাহুল্য, মহারাষ্ট্রের মহাযুতি জোট  মধ্যে সম্প্রতি কিছু অসন্তোষ সামনে এসেছে । যেমন –  মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দীর্ঘ বিবাদ সামনে এসেছে। এই আবহে এবার  নতুন মন্ত্রিসভা  সম্প্রসারিত হওয়ার আগেই শিবসেনার মধ্যে দেখা গেল ভাঙন।

সূত্রের খবর, মহারাষ্ট্রে  শিবসেনার নজরদারিতে থাকা স্বরাষ্ট্র দফতর বিজেপির দখলে যেতে চলেছে। শিবসেনা নগর উন্নয়ন, আবাসন, শিল্প, স্বাস্থ্য, পরিবহন, পর্যটন, আইটি, মারাঠি ভাষা এবং MSRDC বিভাগের দায়িত্ব পাবে। এখান থেকেই স্পষ্ট যে এনসিপি পেতে চলেছে অর্থ এবং ক্রীড়া বিভাগের দায়িত্ব । তবে এই দুই দলের মন্ত্রিপরিষদের দায়িত্ব কে পাবেন তা এখনও স্পষ্ট নয়। এগুলি ছাড়াও স্বরাষ্ট্র, রাজস্ব, বিদ্যুৎ, উচ্চ ও কারিগরি শিক্ষা এবং চিকিৎসা, শিক্ষাব্যবস্থা  ও সেচের দায়িত্ব বিজেপি নিজের কাছে রেখেছে বলে জানা গিয়েছে।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর