তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর মোদি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে দেশ-বিদেশের একাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয়বার শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বসূরি তথা দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর রেকর্ড ছুঁলেন মোদি। যদিও তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়া মোদি এবার অনেকটাই শরিক নির্ভরশীল। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন পূর্ণমন্ত্রী, স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও শপথ নেন।

নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এদিন রাষ্ট্রপতি ভবনের আঙিনায় কার্যত চাঁদের হাট বসেছিল। শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহাল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। এছাড়াও হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি হাজির ছিলেন ‘মোদি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত দেশের দুই শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি। মোদির ইতিহাস গড়ার লগ্নের সাক্ষী থাকতে হাজির ছিলেন বিজেপির কট্টর সমর্থক হিসাবে পরিচিত বলিউড অভিনেতা অক্ষয় কুমার, শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি, রবীনা টন্ডন, পরিচালক রাজকুমার হিরানি।

প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে সোয়া সাতটার আগেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদি। অতিথি-অভ্যাগতদের উদ্দেশে হাত নাড়তে-নাড়তে উঠে যান নবাগত মন্ত্রীদের জন্য তৈরি মঞ্চে। সাতটা কুড়ি নাগাদ শপথগ্রহণ মঞ্চে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তার পরে শুরু হয় শপথগ্রহণ সমারোহ। সাতটা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদি।  

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু