২৪ বছর পর ক্ষমতাচ্যুত নবীন, অন্ধ্রে পালাবদল

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৪ বছর পর ওড়িশায় ক্ষমতাচ্যুত হলেন নবীন পট্টনায়ক। ২০০০ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন নবীন। শেষ পর্যন্ত বিজেপির কাছে পরাস্ত হতে হল বিজু জনতা দলের এই নেতাকে। অন্যদিকে ক্ষমতার পালাবদল হল অন্ধ্রপ্রদেশেও। অন্ধ্রে ক্ষমতায় এলেন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি-বিজেপির জোট।

এবারে ১৪৩ আসন বিশিষ্ঠ ওড়িশা বিধানসভায় বিজু জনতা দল জিতছে ৪৭টি আসনে, বিজেপি জিততে চলেছে ৮১টি আসনে। অন্যদিকে কংগ্রেস জিতছে ১৫টি আসনে। পাশাপাশি অন্যান্যরা পেতে চলেছে ৪টি আসন। এবারের ভোটে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীন পট্টনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত হিনজিলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন নবীন। তবে কান্তাবাঞ্জি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাচ্যুত হলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী জগনমোহন রেড্ডি। অন্যদিকে ক্ষমতায় ফিরলেন টিডিপি-বিজেপি জোট। ১৭৫ আসনবিশিষ্ঠ বিধানসভায় ১২৮টি আসন পেতে চলেছে চন্দ্রবাবুর দল। আগামী ৯ জুন শপথ গ্রহণ করবেন তিনি।

উল্লেখ্য, একটা সময়ে বিজেপির জোট সঙ্গী হয়েই ওড়িশায় ক্ষমতায় এসেছিল বিজু জনতা দল। ক্ষমতায় আসার পর বিজেপির সঙ্গে দুরত্ব বাড়তে থাকে। বিজেপির সঙ্গ ছেড়ে গত নির্বাচনে একাই লড়ে ক্ষমতায় এসেছিলেন নবীন পট্টনায়ক। এবারও একাই ভোটে লড়লেন নবীন পট্টনায়কের বিজু জনতা দল। কিন্তু এবারে আর জিততে পারলেন না। অন্যদিকে গত বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন ওয়াইএসআর কংগ্রেসের জদনমোহন রেড্ডি। এবার অব্শ্য আর ক্ষমতায় থাকতে পারলেন না। 

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ