Loading live market data...
Loading active stocks...
Connecting...

লোকসভা ভোটে একলা লড়াইয়ের ঘোষণা নবীন পট্টনায়েকের

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন বিজু জনতা দল প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বরাবরই ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি নিয়েই রাজনীতি করেন তিনি। গত কয়েক বছর ধরে তিনি বিজেপি কিংবা বিরোধী কোনও শিবিরের সঙ্গেই সরাসরি জড়িত নন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বৈঠকের পরেই শুরু হয়েছিল জল্পনা, তবে কী বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোটেই সামিল হচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক? বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজু পট্টনায়েকের পুত্র স্পষ্টই জানিয়ে দিলেন, ‘আগামী লোকসভা ভোটে বিরোধী জোটে সামিল হচ্ছেন না তিনি। ওড়িশায় একলাই লড়বে বিজু জনতা দল।’

এদিন রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বরের আন্তর্জাতিক বিমানবন্দর সরিয়ে পুরীতে স্থানান্তরিত করার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। কয়েক হাজার কোটি টাকা খরচ হবে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে। বৈঠকের পরে ওড়িশার মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘ভুবনেশ্বর থেকে পুরীতে বিমানবন্দর সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে অকংগ্রেসি সম মনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কোনও সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে বিজু জনতা দল সুপ্রিমো বলেন, ‘তেমন কোনও সম্ভাবনা নেই।’ তবে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে যে জোট গঠনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীস কুমার আসরে ঝাঁপিয়েছেন তাতেও সামিল হচ্ছেন না বলে জানিয়েছেন নবীন। তাঁর কথায়, ‘বিজেডি একলাই লড়বে। কারও সঙ্গে কোনও রকম জোটে যাবে না।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন বিজয়

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি? মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

ভোট দিলেই কনে পাবেন, প্রতিশ্রুতি বিজেপি বিধায়কের

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়