জম্মু-কাশ্মীরে সরকার গড়ছে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ৩৭০ ধারা প্রত্যাহারের পরে জম্মু-কাশ্মীরে প্রথম বিধানসভার ভোটে জোর ধাক্কা খেল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে পিছনে ফেলে ইতিমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারে (৪৮ বিধায়কের সমর্থন) পৌঁছে গিয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। অনেক পিছিয়ে থাকা বিজেপি জিতেছে মাত্র ২৯ আসনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি’র ঝুলিতে গিয়েছে মাত্র ৩ আসন।

২০১৪ সালে শেষ বার জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট হয়েছিল। তার পরে ঝিলাম নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল মোদি সরকার। এমনকি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি কেড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিল। দীর্ঘদিন বাদে গত সেপ্টেম্বরে তিন দফায় বিধানসভার ভোট নেওয়া হয়। দীর্ঘ ১০ বছর বাদে মুখ্যমন্ত্রী বাছার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল আটটা থেকে ৯৫ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট গণনা শুরু হয়। পোস্টাল ব্যালটের গণনাতেই  বিজেপিকে টেক্কা দিয়ে যায় ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। তার পরে সময় যত গড়িয়েছে ততই গেরুয়া শিবির পিছিয়ে পড়েছে। এগিয়ে গিয়েছে এনসি-কংগ্রেস জোট। বিকেল পৌনে পাঁচটা নাগাদ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে যায় এনসি-কংগ্রেস জোট।  জম্মুতে মুখ রক্ষা হয়েছে বিজেপি’র। কিন্তু উপত্যকায় কার্যত ওমর আবদুল্লার দলের ঝড়ের কাছে কর্পূরের মতো উবে গিয়েছে পদ্ম শিবির, পিডিপি, বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনের প্রার্থীরা। উপত্যকার ৩৪টি আসনে জয়ী হয়েছেন ওমর আবদুল্লার দলের প্রার্থীরা। তাছাড়া জম্মুর পুঞ্চ, রাজৌরি, রামবন ও কিশতওয়ারের সাতটি আসনে জিতেছেন এনসি প্রার্থীরা।

গত লোকসভা ভোটে ইঞ্জিনিয়ার রশিদের কাছে হেরে গিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার অনিচ্ছাসত্বেও রাহুল গান্ধির বিশেষ অনুরোধে দুটি বিধানসভা আসনে লড়েছিলেন ফারুক আবদুল্লার তনয়। তার মধ্যে বুদগামে ১৮ হাজার ৪৮৫টি ভোটে। আবদুল্লা পরিবারের খাসতালুক গান্ডেরবালেও প্রতিপক্ষদের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছেন ওমর।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগারে পৌঁছনোর পরেই ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমো ফারুখ আবদুল্লা ঘোষণা করেছেন, পরবর্তী মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন ওমর আবদুল্লা-ই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ৩৭০ ধারা প্রত্যাহারের চেয়েও জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি কেড়ে নেওয়ায় উপত্যকার মানুষ বিজেপিকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন।

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১