‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ক্ষোভ কমেনি আত্মহত্যা করা পরীক্ষার্থী আকাঙ্খা চতুর্বেদীর পরিবারের। তাঁদের দাবি, শুধুমাত্র পদত্যাগ নয়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। আকাঙ্খার মায়ের কথায়, অপরাধীদের মৃত্যুদণ্ড চাই। গতকাল শনিবার (২৫ জুলাই) নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলা বিক্ষোভের আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন আকাঙ্ক্ষার মা নীলম চতুর্বেদী। তিনি বলেন, তাঁর মেয়েকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যাঁদের জন্য এত শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন হয়েছে, তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।

আকাঙ্ক্ষার মা নীলম চতুর্বেদী বলেন, ‘শুধু একজন মন্ত্রীর পদত্যাগে আমাদের ক্ষতি পূরণ হবে না। আমরা ছাত্রদের আন্দোলনের পাশে আছি। যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।’ জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা আকাঙ্ক্ষা চতুর্বেদী। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে পরিবারের সঙ্গে নাগপুরে চলে এসেছিলেন। সেখানে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের দাবি, ৩ মে পরীক্ষার পর আকাঙ্ক্ষা বাড়িতে জানিয়েছিলেন যে তাঁর পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তিনি আশাবাদী ছিলেন। কিন্তু পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়ার খবর তাঁকে গভীরভাবে ভেঙে দেয়। পরিবারের দাবি, সেই মানসিক আঘাতই শেষ পর্যন্ত তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে। চলতি বছরের ২০ মে নাগপুরে নিজের জীবন শেষ করেন আকাঙ্ক্ষা। পরে পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেই সুযোগ আর পাননি তিনি।

আরও পড়ুন: যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

মেয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন গোটা পরিবার। নীলম চতুর্বেদী জানান, আকাঙ্ক্ষার বাবা ইতিমধ্যেই দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে পক্ষাঘাতে ভুগছেন। সংসারের সমস্ত দায়িত্ব নেওয়ার স্বপ্ন ছিল তাঁদের মেয়ের। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমার মেয়ে বেঁচে থাকলে আমাদের সব কষ্ট দূর করত। এখন আমাদের দেখবে কে?’ আত্মহত্যার আগে রেখে যাওয়া চিরকুটে আকাঙ্ক্ষা লিখেছিলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে না পারার যন্ত্রণা তাঁকে তাড়া করে বেড়াচ্ছিল। তিনি লিখেছিলেন, প্রথম পরীক্ষায় ভাল ফলের আশা থাকলেও আবার একই পরীক্ষার মুখোমুখি হওয়ার মানসিক শক্তি তাঁর আর ছিল না। সেই ব্যর্থতার অনুভূতির জন্য বাবা-মায়ের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানান, আকাঙ্ক্ষার পড়াশোনার জন্য তাঁর বাবা চরম আর্থিক সংগ্রাম করেছিলেন। চাষবাসের পাশাপাশি নাগপুরে বাবুর্চির কাজ করে মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করেছিলেন তিনি। পরিবারের আশা ছিল, একদিন চিকিৎসক হয়ে আকাঙ্ক্ষাই তাঁদের সব কষ্টের অবসান ঘটাবে।পরিবারের কেউই ভাবতে পারেননি, আকাঙ্ক্ষার এই মানসিক আঘাত শেষ পর্যন্ত এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে।

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা