যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আইনি লড়াই এবং একাধিকবার চাকরি হারানোর পর অবশেষে ফের শিক্ষকতার সুযোগ পেলেন শিলিগুড়ির শিক্ষিকা অনামিকা রায়। এবার আপার প্রাইমারি বিভাগে নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বেলঝাড়ি জুনিয়র হাইস্কুলে তাঁর পোস্টিং হয়েছে। খুব শীঘ্রই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন অনামিকা।

নিয়োগপত্র পাওয়ার পর অনামিকা রায় বলেন, ‘পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও টালবাহানার মধ্যে থাকতে হয়েছে। অবশেষে মানসিক স্বস্তি পেলাম। যত দ্রুত সম্ভব স্কুলে যোগ দেব। স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে অন্যতম ছিলেন অনামিকা রায়। তাঁর শিক্ষকতা পাওয়া ও হারানোর ঘটনাপ্রবাহ দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষা মহলে আলোচনার বিষয় ছিল। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেলে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী নিয়মবহির্ভূতভাবে চাকরি পেয়েছিলেন বলে কলকাতা হাইকোর্টে প্রমাণিত হয়। সেই রায়ের পর অঙ্কিতার পরিবর্তে শিক্ষকতার চাকরি পান ববিতা সরকার। কিন্তু পরে নম্বর সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ ওঠায় ববিতার নিয়োগও বাতিল হয়ে যায়। এরপর যোগ্য প্রার্থী হিসেবে সেই শূন্যপদে নিয়োগ পান অনামিকা রায়।

আরও পড়ুন: ১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

তবে সেই চাকরিও স্থায়ী হয়নি। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীর নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর চাকরিও বাতিল হয়ে যায়। যদিও আদালতের নির্দেশ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন চালু থাকবে। এদিকে ২০১৫ সালের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ জটিলতা কাটিয়ে বর্তমানে কাউন্সিলিং চলছে। আদালতের নির্দেশ মেনে ১ হাজার ১৭৭ জন যোগ্য প্রার্থীকে কাউন্সিলিং ও সুপারিশপত্র দেওয়ার কাজ করছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই নিয়োগ প্রক্রিয়াতেই এবার নতুন করে শিক্ষকতার সুযোগ পেলেন অনামিকা রায়। উল্লেখ্য, অঙ্কিতা অধিকারীর জায়গায় নিয়োগ পাওয়া ববিতা সরকারের চাকরি ২০২৩ সালের ১৬ মে বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ববিতাকে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও বেতন হিসেবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হয়নি তাঁকে। সেই শূন্যপদেই পরবর্তীতে নিয়োগ পান অনামিকা রায়। কিন্তু ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে সেই চাকরিও হারান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আপার প্রাইমারি বিভাগে নতুন করে শিক্ষকতার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শিলিগুড়ির এই শিক্ষিকা।

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি