রাখে হরি মারে কে! উত্তরাখণ্ড দুর্যোগে ভাগ্যের জোরে বাঁচলেন দম্পতি , মিলছে না সন্তানদের খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্যোগের কথা কারও অজানা নয়। উত্তরাখণ্ড দেবভূমি, ফলে বহু মানুষ এই একটি রাজ্যের মধ্যে দিয়েই চলে যায় কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী , যমুনেত্রী। হড়পা বানে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গিয়ে ধারালি গ্রামের বেশ খানিকটা অংশ। মঙ্গলবার আচমকা হড়পা বান আসে ক্ষীরগঙ্গা নদীতে। বানের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি, যানবাহন, হোটেল, রাস্তাঘাট। কিন্তু ওই যে কথায় আছে রাখে হরি, মারে কে। মঙ্গলবার নেপালের পরিযায়ী শ্রমিক কালী দেবী, তাঁর স্বামী বিজয় সিংয়ের ক্ষেত্রে বোধহয় এটাই সত্য। উত্তরাখণ্ডের উত্তরকাশীর হরশিল উপত্যকা ছেড়ে চলে এসেছিলেন এই হড়পা বান আসার আগেই। কিন্তু নিজেরা বাঁচলেও, সন্তানরা আদৌ বেঁচে রয়েছেন কিনা তা জানেন না দম্পতি।

এখনও নিখোঁজ দম্পতির ছেলেরা। উপত্যকায় মেঘ ভাঙনের ফলে ব্যাপক বন্যা এবং ভূমিধসের পরে নিখোঁজ হয়ে গিয়েছে তারা। তবে ছেলেলের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে “বাবা, আমরা বাঁচবো না, প্রচুর জল।” কালী দেবী জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভাটওয়ারির উদ্দেশ্যে প্রায় ৪৭ কিলোমিটার দূরে রওনা হয়েছিলেন। তারাই একমাত্র ব্যক্তি যারা দুর্যোগ আসার আগেই গ্রাম ছাড়েন। পরের দিন বাকি ২৪ সদস্যের কারও সাথেই যোগাযোগ করা যায়নি। বুধবার, দম্পতি গঙ্গাওয়াড়ি পর্যন্ত হেঁটে যান । এই রাস্তা হরশিল উপত্যকার দিকে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে যাওয়ার পর তাঁরা আর এগোতে পারেননি।

কিন্তু বেঁচে ফিরেও নিশ্চিত হতে পারছেন না কালী দেবী ও বিজয় সিং। সন্তানরা কেমন আছেন, আদৌ আছেন কিনা তা জানতে পারেননি কেউ। কালী দেবী কাঁদতে কাঁদতে বলেছেন, “আমরা যখন উপত্যকা ছেড়ে চলে আসি, তখন আমরা কখনও ভাবিনি যে এই অঞ্চলে এমন দুর্যোগ আসবে। যদি আমি আসন্ন বন্যার কথা জানতাম, তাহলে আমার সন্তানদের পিছনে ফেলে চলে আসতাম না। আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের হরশিল উপত্যকায় নিয়ে যাওয়ার জন্য। আমরা নিজেরাই আমাদের সন্তানদের খুঁজে বের করব।” শ্রমিকদের পাশাপাশি, দুর্যোগের সময় উপত্যকায় সেনাবাহিনীর একটি দলও উপস্থিত ছিল। এখনও পর্যন্ত প্রায় ১১ জন জওয়ান নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।

উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। মঙ্গলবার উত্তরকাশীর হারশিলের কাছে ধারালি গ্রামে ভয়াবহ মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এই বন্যায় ঘরবাড়ি, গাছপালা এবং যানবাহন ভেঙে অসংখ্য মানুষ আটকা পড়েছেন। কমপক্ষে পাঁচজন মারা গিয়েছেন। গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রীতে যাওয়ার পথে ধারালি হল প্রধান স্টপ। এখানে অনেক হোটেল, রেস্তোরাঁ এবং হোম স্টে রয়েছে।

বৃহস্পতিবার বন্যা কবলিত গ্রামে উন্নত সরঞ্জাম বিমানে করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা জোরদার করা হয়েছে যাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অনুসন্ধান দ্রুত করা যায় সেই জন্য। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এখানে ক্যাম্প করছেন। আবহাওয়ার উন্নতি হলে এবং অবরুদ্ধ রাস্তাগুলি খুলে দেওয়া হলে তা গতি পাবে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার