ISI, Let-কে গোপন তথ্য সরবরাহ, গ্রেফতার NIA-র প্রাক্তন SP

পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক হওয়ার কারণে বিভিন্ন মামলার তদন্তের খুঁটিনাটি তাঁর নখদর্পণেই ছিল। শুধু তাই নয় কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর বিষয়টিও জানতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে সর্ষের মধ্যেই ভূত। দেশজুড়ে জঙ্গিদের নাশকতামূলক কাজকর্ম রোখার দায়িত্ব ন্যস্ত জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) উপরে। অথচ সংস্থারই এক প্রাক্তন আধিকারিক দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দীর্ঘদিন ধরেই গোপন তথ্য সরবরাহ করেছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর কুকীর্তির কথা ফাঁস হয়েছে। শত্রু শিবিরকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এডি নিয়োগী নামে ওই আইপিএস আধিকারিককে।

ধৃত পুলিশ আধিকারিক জাতীয় তদন্তকারী সংস্থায় দীর্ঘদিন ধরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যদিও বর্তমানে তিনি বিজেপি শাসিত হিমাচল প্রদেশের সিমলার পুলিশ সুপারের পদে রয়েছেন। আর এই গ্রেফতারির কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।  

এনআইএয়ের এক আধিকারিক শুক্রবার রাতে জানিয়েছেন, কেন্দ্রীয় ডেপুটেশনে জাতীয় তদন্তকারী সংস্থায় পুলিশ সুপার পদে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের আধিকারিক এডি নিয়োগী। জম্মু-কাশ্মীরে জঙ্গি সংগঠনগুলির নাশকতামূলক সংক্রান্ত একাধিক মামলার তদন্তভার ছিল তাঁর কাঁধে। পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক হওয়ার কারণে বিভিন্ন মামলার তদন্তের খুঁটিনাটি তাঁর নখদর্পণেই ছিল। শুধু তাই নয় কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর বিষয়টিও জানতেন। সেই সব গোপনীয় তথ্য-ই দিনের পর দিন তিনি লস্কর ই তৈয়বার মতো কুখ্যাত সংগঠনের কাছে সরবরাহ করতেন। ফলে গোপন সূত্রে খবর পেয়ে উপত্যকায় একাধিক জঙ্গিকে গ্রেফতার করতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫