নেই অ্যাম্বুলেন্স, দুর্গম রাস্তা দিয়ে কাঁধে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পাথুরে পথ। চারপাশে নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছিল এক অন্তঃসত্ত্বা মায়ের আর্তনাদ। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার প্রত্যন্ত দেহর্না গ্রামে প্রসব যন্ত্রণা শুরু হয় শায়েস্তা বেগমের। কিন্তু গ্রামের দুর্ভাগ্য, সেখানে নেই উপযুক্ত রাস্তা, নেই জরুরি মুহূর্তে ছুটে আসার মতো কোনো অ্যাম্বুলেন্স। ফলে পরিবারের সদস্যদের সামনে তাকে কাঁধে করে পাথুরে দুর্গম পথ পেরিয়ে কয়েক কিলোমিটার হাঁটা ছাড়া আর কোনও উপায় ছিল না। 

কষ্টকর সেই যাত্রায় তারা পৌঁছান নওয়াপাচির একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানেও অপেক্ষা করছিল হতাশা। ডিউটিতে ছিলেন না কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সময় নষ্ট না করে পরিবারের সদস্যরা শেষ সম্বল জমানো টাকা খরচ করে গাড়ি ভাড়া করে একটি সরকারি মেডিকেল কলেজের উদ্দেশে ১২০ কিলোমিটারের বিপজ্জনক পথযাত্রা শুরু করেন। পথটি ছিল মারগান গিরিপথের মধ্য দিয়ে, যেখানে মে মাসের শেষ দিকেও বরফ জমে থাকে আর তীক্ষ্ণ বাঁকগুলো মৃত্যুফাঁদের মতো অপেক্ষা করে। সেই দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর যাত্রাপথেই নিভে যায় একটি প্রাণের স্পন্দন। মায়ের গর্ভেই মৃত্যু হয় শিশুটির।

আরও পড়ুনঃ হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

শোকাহত স্বামী নাসির হুসেন লোন বলেন, ‘এখানে প্রতিটি গর্ভবতী মা মৃত্যুর সঙ্গে লড়াই করে। হাসপাতাল আছে, কিন্তু ডাক্তার নেই। প্রসব যন্ত্রণা  শুরু হলেই আমরা স্ত্রীদের কাঁধে তুলে নিয়ে ছুটি, শুধু প্রার্থনা করি পাহাড় যেন তাদের কেড়ে না নেয়।’ মারওয়া উপত্যকায় ৩০ হাজারের বেশি মানুষের বাস, অথচ নেই পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা। শীতকালে ভারী তুষারপাতে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি