হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কড়া অবস্থান নিয়েছে ইরান। বিশ্বের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর জন্য কঠোর নির্দেশনা জারি করে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে- ইরানের নির্ধারিত নিয়ম না মানলে নিরাপত্তা ঝুঁকির সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট জাহাজকেই বহন করতে হবে।

হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের বিষয়টি আবারও জোরালোভাবে তুলে ধরেছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী সব ধরনের জাহাজকে নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় সম্ভাব্য যেকোনো ঝুঁকি বা পরিণতির জন্য সংশ্লিষ্ট পক্ষকেই দায় নিতে হবে। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ-চলাচল ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ইরানের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে অবশ্যই নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। পাশাপাশি প্রণালিতে প্রবেশ বা চলাচলের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করাও বাধ্যতামূলক। ইরানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, যেসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করবে, তাদের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিটের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামুদ্রিক চলাচল কিংবা এই প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো ধরনের প্রচেষ্টার তীব্র জবাব দেবে তারা।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। ফলে ইরানের এই নতুন সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’