জামিন মিলল না, ৩ দিন সিবিআই হেফাজতে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। বুধবার সন্ধ্যায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক অমিতাভ রাওয়াত দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআইয়ের হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কেজরিওয়ালকে পাঁচদিনের হেফাজতে চাওয়া হয়েছিল।

এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পরেই তাঁকে অবকঅশকালীন বেঞ্চের বিচারক অমিতাভ রাওয়াতের এজলাসে পেশ করে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই আর্জির বিরোধিতা করে জামিনের আর্জি জানান  দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক অমিতাভ রাওয়াত। পরে সন্ধেয় রায় ঘোষণা করতে গিয়ে কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

ইডির পরে সিবিআইয়ের হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে সুর চড়িয়েছেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন, ‘কেজরিওয়ালকে জেলের ভিতরে রাখার বৃহত্তর ষড়যন্ত্র চালাচ্ছে মোদি সরকার। সুপ্রিম কোর্ট থেকে ইডির গ্রেফতারি মামলায় জামিন পেতে পারেন, এমন আশঙ্কাতেই তড়িঘড়ি করে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট।  

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, বানিয়ে নিন ক্রিসপি হানি বাটার চিকেন

কুণাল ঘোষের উপর হামলার পিছনে জড়িত কল্যাণ! বিস্ফোরক দাবি দিলীপের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

ব্র্যান্ডেড হানিতে-ও চিনির সিরাপ? মাত্র ৩ উপাদান দিয়েই বাড়িতে বানান খাঁটি মধু

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গয়নাও, গ্রেফতার পরিচারিকা

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর