কত কোটির মালিক মোদি? হাতে নগদ কত? প্রকাশ্যে এল তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কত টাকার সম্পত্তি বেড়েছে জানেন? ২০২২-২৩ অর্থ বর্ষে তাঁর বার্ষিক আয় কত ছিল, সে সম্পর্কে কোনও অনুমান রয়েছে? মঙ্গলবার সব তথ্য প্রকাশ্যে এল। এদিনই জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে বারাণসী থেকে তৃতীয়বার মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর ওই মনোনয়ন জমা দিতে গিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নিজের আয় ও সম্পত্তির বিষয়টিও খোলসা করেছেন তিনি।

হলফনামায় মোদি জানিয়েছেন, তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। পুরোটাই অস্থাবর সম্পত্তি। মোট ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকার মালিক। তাঁর মধ্যে ব্যাঙ্কে স্থায়ী আমানতের পরিমাণ ২ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার ৩৩৮ টাকা। জাতীয় সঞ্চয় শংসাপত্রে (এনএসসি) বিনিয়োগ রয়েছে ৯.১২ লক্ষ টাকা। পাশাপাশি চারটি সোনার আংটি রয়েছে। যার ওজন ৪৫ গ্রাম এবং বাজারমূল্য ২ লক্ষ ৬৭ হাজার টাকা। তাছাড়া হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। ২০১৮-১৯ অর্থ বর্ষে যেখানে মোদির বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ১৪ হাজার টাকা, তা বেড়ে ২০২২-২৩ অর্থ বর্ষে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৫৬ হাজার ৮০ টাকা। হলফনামায় মোদি জানিয়েছেন, তাঁর নিজস্ব কোনও বাড়ি-গাড়ি এবং জমি নেই। শেয়ারবাজার কিংবা মিউচুয়াল ফান্ডে কোনও বিনিয়োগও নেই। প্রধানমন্ত্রী হিসাবে সরকারের দেওয়া ৭ লোককল্যাণ মার্গের বাসভবনেই থাকেন।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে লড়ার সময়ে ১ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি থাকার কথা জানিয়েছিলেন মোদি। গত বার অর্থা‍ৎ ২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা ভোটে লড়তে গিয়ে ২ কোটি ৫১ লক্ষ টাকার সম্পত্তি থাকার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের