‘আর যোগ্য লোক নেই?’, ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে খোঁচা সুপ্রিম কোর্টের

সরকারের বিশ্বস্ত ভৃত্য হওয়ায় তিন দফায় চাকরির মেয়াদ বেড়েছে ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টে বাক্য-বাণের  মুখে পড়তে হলো কেন্দ্রীয় সরকারকে। বুধবার বিচারপতি বি আর গাভাই, বিক্রম নাথ ও সঞ্জয় কারোল কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘ইনি এতটাই অপরিহার্য? আর কোনও যোগ্য লোক নেই কী যিনি ইডি অধিকর্তার পদে বসতে পারেন? ইনি (সঞ্জয় মিশ্র) চলে গেলে কী হবে? কাকে বসাবেন ওই পদে?’ বিচারপতিদের চোখা-চোখা প্রশ্নবাণের মুখে পড়ে আমতা-আমতা করতে থাকেন কেন্দ্রীয় আইনজীবী।

‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে বরাবরই পরিচিত ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্র। দিল্লির রাজনৈতিক প্রভুদের এতটাই বিশ্বাসভাজন ভৃত্য যে ২০১৮ সালের নভেম্বর মাসে দুই বছরের জন্য ইডির অধিকর্তা হিসেবে নিয়োগ পান। অবসরের বয়স পেরিয়ে যাওয়া সত্বেও তিন-তিনবার তাঁর মেয়াদ বৃদ্ধি করেছে মোদি সরকার। চলতি বছরের নভেম্বরে অবসর নেওয়ার কথা তাঁর। বিরোধীধের অভিযোগ, অধিকর্তা হিসেবে ইডিকে বিজেপির শাখা সংগঠনে পরিণত করেছেন সঞ্জয় মিশ্র। বিজেপির রাজনৈতিক এজেন্ডা পূর্ণ করতে বিরোধী নেতাদের বাড়িতে তল্লাশি চালানো থেকে চরিত্রহননের রাস্তায় হেঁটেছেন। এমন বিশ্বাসী ভৃত্যকে হাতছাড়া করতে চাইছে না মোদি সরকার।

ইডি অধিকর্তা হিসেবে সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। বুধবার ওই মামলায় কার্যত কেন্দ্রের আইনজীবী তুষার মেহতাকে প্রশ্নবাণে জর্জরিত করে দেন বিচারপতিরা। সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে সাফাইয়ের পাহাড় দাঁড় করান সলিসিটর জেনারেল। পাল্টা বিচারপতিরা বলেন, ‘একজন এতটা কী করে অপরিহার্য হন? সংস্থায় আর কী এমন যোগ্য কেউ নেই, যিনি দায়িত্ব সামলাতে পারেন? ইনি ২০২৩ সালে আবসর নেওয়ার পরে কী হবে?’ আগামী ৮ মে মামলার পরবর্তী শুনানি।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের