গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইনি ‘রক্ষাকবচ’ পেলেন না বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোয়ার নৈশক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরা (লুথরা ভাই)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাঁদের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। জামিন আর্জি খারিজ করতে গিয়ে বিচারপতি  বলেছেন, কোনওভাবেই দুই ভাই আইনি রক্ষাকবচ পাওয়ার যোগ্য নন। তাছাড়া তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। জামিন আর্জি খারিজ হওয়ার পরে লুথরা ভাইদের গ্রেফতারির সম্ভাবনা আরও বাড়ল।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র  সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করে গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোর সাড়ে পাঁচটায় ইন্ডিগোর বিমানে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’ ভয়াবহ দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চম্পট দেওয়া লুথরা ভাইদের দুই সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় গোয়া প্রশাসন। ইন্টারপোলের তরফ থেকে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) লুথরা ভাইদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। সেই নোটিশের প্রেক্ষিতে থাইল্যান্ড পুলিশ পলাতক দুই ভাইকে আটক করেছে। তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পলাতক থাকাকালীনই নিজেদের নির্দোষ দাবি করে রোহিনী আদালত ও দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন লুথরা ভাইয়েরা।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির