চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাটা আঙুলের পর এবার আইসক্রিমের মধ্যে মিলল পোকা

নিজস্ব প্রতিনিধিঃ গরমে নাজেহাল অবস্থা। তাই এই গরম থেকে খনিকের স্বস্তি পেতে আট থেকে আশি সকলেই আইসক্রিম খেয়ে থাকে। তবে বর্তমানে  আইসক্রিম খাওয়ার আগে হয়ে যান সাবধান। কাটা আঙুলের পর এবার   আইসক্রিম থেকে মিলল পোকা। সেই ভিডিও এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

ঘটনাটি ঘটেছে নয়ডায়।  ভিডিওটি দেখা গিয়েছে, এক মহিলা ম্যাঙ্গো শেক বানানোর জন্য অনলাইনে আমূলের   ভ্যানিলা আইসক্রিম অর্ডার দিয়েছিল। প্যাকেট খুলতেই তাঁর চক্ষু চড়কগাছ।  আইসক্রিমের ঢাকনার মধ্যে ঘুরছে পোকা।  যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ( এই ভিডিও সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’)  তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ই-কমার্স প্ল্যাটফর্মটি আইসক্রিমের ১৯৫ টাকা মূল্য ফেরত দেয়। শুধু তাই নয়  আমূলের আইসক্রিমের মধ্যে কি করে পোকা এল তা নিয়ে তদন্ত হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই কেউ লিখেছেন , ‘আমূলের জবাব দেওয়া উচিত। কীভাবে একটি পোকা আইসক্রিমের বক্সের মধ্যে এল।‘ আবার কেউ বলেছেন,’ এই ঘটনা কি করে হল তার তদন্ত চাই।‘ বলা বাহুল্য, সম্প্রতি মুম্বইয়ে  একটি দোকান থেকে অর্ডার করা আইসক্রিমের মধ্যে মিলেছে  মানুষের কাটা আঙুল। মানুষের আঙুলটি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এই ঘটনার পর ফের আইসক্রিম থেকে মিলল পোকা। তবে পর পর এই ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ