চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইন্ডিয়া’ জোটে সামিল হচ্ছেন না কমল হাসান

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বরাবরই বিজেপি বিরোধী হিসাবে পরিচিত তিনি। তা সত্বেও ‘ইন্ডিয়া’ জোটে সামিল হচ্ছেন না দক্ষিণী সুপারস্টার কমল হাসান। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাক্কাল নিধি মাইয়ামের প্রধান জানিয়েছেন, ‘ইন্ডিয়া জোটে সামিল হচ্ছে না তাঁর দল। তবে দেশ বাঁচাতে যারা লড়াই চালাবেন তাঁদের পাশে থাকবেন। সমর্থন জানাবেন।’ পাশাপাশি দক্ষিণী তারকা থালাইপাথি বিজয়ের রাজনীতিতে পদার্পণকেও স্বাগত জানিয়েছেন তিনি।

২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১ সালে তামিলনাডু বিধানসভা ভোটে ‘একলা চলো’র পথেই হেঁটেছিলেন কমল হাসান। তামিল রাজনীতির নিয়ন্ত্রক ডিএমকে কিংবা এআইএডিএমকে-কোনও জোটেই সামিল হননি। কিন্তু একলা লড়তে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল মাক্কাল নিধি মাইয়াম। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, আসন্ন লোকসভা ভোটে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে জোটে সামিল হতে পারেন কমল হাসান। দক্ষিণী তারকা নিজেই তেমন ইঙ্গিত দিয়েছিলেন। সাংবাদিকদের বলেছিলেন, ‘দু-একদিনের মধ্যেই সুখবর মিলবে।’

এদিন মাক্কাল নিধি মাইয়ামের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কমল হাসান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটে যোগ দিচ্ছি না। স্থানীয়স্তরে যারা সামন্ততান্ত্রিক রাজনীতি করে চলেছেন তাদের সঙ্গে এক মঞ্চে দাঁড়ানো সম্ভব নয়।’ তবে ‘ইন্ডিয়া’ জোটে সামিল না হলেও দেশের স্বার্থে যে বিরোধীদের পাশে থাকছেন তা জানিয়ে দিয়েছেন দক্ষিণের সুপারস্টার। তাঁর কথায়, ‘দেশ এক গভীর সঙ্কটের মুখোমুখি। ফলে যারা দেশের স্বার্থ রক্ষায় লড়বেন, তাদের পাশে থাকবে দল।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ