আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জামুরিয়াতে আম গাছ থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,পশ্চিম বর্ধমান:জামুড়িয়ার নর্থ সিয়ারসোল খোলামুখ কয়লা খনির পাশে আমবাগান জঙ্গলে ১টি গাছের মধ্যে মহিলা ও পুরুষের এক সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। জামুড়িয়া থানার(Jamuria P.S.) পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামুড়িয়ায়।

সূত্র থেকে জানা গিয়েছে ,আমবাগান(Mango Garden) সংলগ্ন এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এরপর সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে স্বাভাবিকের তুলনায় মহিলা ও পুরুষের মৃতদেহ ফুলে ফেঁপে রয়েছে। গাছের মধ্যেই এক সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে দুজনের মৃতদেহ। দুজনের মৃতদেহের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে জামুড়িয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ।আত্মঘাতী না অন্য কিছু ? প্রশ্ন উঠেছে সেই বিষয়।

অপরদিকে,কাঁকসাতে অবশেষে দীর্ঘ কয়েকঘন্টা ধরে বৈঠকের পর সোমবার ভর্তির প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিলো পানাগড় বাজার হিন্দি হাই স্কুল(Panagar Bazar Hindi High School) কর্তৃপক্ষ।অভিযোগ ওঠে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলেও একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় সমস্যায় পড়ে পড়ুয়ারা।এই বিষয়ে গত শনিবার বিদ্যালয়ের গেটে ও বিদ্যালয় চত্বরে পোস্টার দিয়ে আন্দোলনে নামে কাঁকসা ব্লক(Kaksha Block) কংগ্রেসের কর্মীরা। সোমবার সকাল থেকে বিদ্যালয় পরিচালনা সমিতি ও অভিভাবকরা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকরা বৈঠকে বসেন।

বৈঠকের পর পরিচালন সমিতির সভাপতি কুলদীপ সিং জানিয়েছেন ভর্তির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তিনি বলেন, আদালতের নির্দেশে অনেক শিক্ষকের চাকরি নেই।অনেক শিক্ষক অন্যত্র বদলি হয়ে গেছে।ফলে শিক্ষকের অভাব রয়েছে।এই বিষয়ে স্কুল পরিদর্শকের কাছে তারা আবেদন জানাবেন। নতুন করে শিক্ষক নিয়োগ হলে ভালো, না হলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিয়েই আগামী দিনে স্কুল চালানো হবে বলে তিনি জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১ লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ