চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোেগ উঠেছে গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 

টনার পরপরই আতঙ্কিত শিশুটি বাড়ি ফিরে তার মাকে সম্পূর্ণ বিষয়টি জানায়। সূত্রের খবর, প্রতিদিনের মতো ওই দিনও শিশুটি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিল। সেই সময় চামাকা পালেয়া নামে এক ব্যক্তি তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানে শিশুটির উপর যৌন নির্যাতন চালানো হয়। পরে শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরিবারের দাবি, এরপর গ্রামের কয়েক জন প্রবীণকে নিয়ে একটি বৈঠক হয়। সেখানে অভিযুক্ত অভিযোগের কথা স্বীকার করেছে বলে দাবি পরিবারের। তবে স্থানীয় স্তরে বিষয়টি মিটিয়ে ফেলার প্রস্তাবে রাজি হননি শিশুটির মা। তিনি বিশোই থানায় গিয়ে লিখিত অভিযোেগ দায়ের করেন।

আরও পড়ুনঃ ‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

অভিযোগ পেতেই সক্রিয় হয়ে ওঠে বিশোই থানার পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চমকা পালেয়াকে আটক করা হয় এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। থানার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, যাবতীয় প্রাথমিক তদন্ত এবং শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অভিযুক্তকে পকসো (POCSO) আদালতে হাজির করা হবে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দোষীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে,   অভিযুক্তের বিরুদ্ধে কঠোর কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি