মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে জুটল না অ্যাম্বুলেন্স বা শববাহী গাড়ি, বাধ্য হয়ে বাইকে চাপিয়েই স্ত্রীর দেহ বাড়ি নিয়ে গেলেন স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে জুটল না অ্যাম্বুলেন্স, বাধ্য হয়ে মোটরসাইকেলে চাপিয়েই স্ত্রীর দেহ বাড়ি নিয়ে গেলেন স্বামী। ভয়ানক ঘটনা ওড়িশায়। ফাঁস হল একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কীর্তি। ঘটনার একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নেটমহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। কতটা অমানবিক হলে এমন ঘটনা ঘটতে পারে! কখনও কখনও কারও মৃত্যুর পরেও পরিবারের দুর্ভোগ শেষ হয় না। এই ঘটনা আরও একবার প্রমাণ দিল। ঘটনাটি ঘটেছে, ঝাড়সুগুড়া জেলার লাইকেরা স্বাস্থ্যকেন্দ্রে।

জানা গিয়েছে, দিন কয়েক আগে উদিয়াপালি গ্রামের বাসিন্দা যমুনা ছত্রিয়া আচমকাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাঁর স্বামী দ্রুত লাইকেরা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃতার স্বামী ভেবেছিলেন, মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে হয়তো সরকার সাহায্য করবে। সেইমতো তিনি হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্স গাড়ির অনুরোধ করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও কোনও গাড়ি আসেনি। এরপর সাহায্যের জন্যে অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতাল থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। একদিকে হাসপাতালে স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে, অন্যদিকে সাহায্যের জন্যে ঘন্টার পোড় ঘণ্টা অপেক্ষা করতে হয় মৃতার স্বামী নরেশ ছত্রিয়াকে। শেষমেষ সবরকম চেষ্টা ব্যর্থ হলে তিনি নিজেই স্ত্রীর দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যমুনার দেহ বাইকে তুলে বাড়ির দিকে রওনা দেন। রাস্তায় এই দৃশ্য দেখেই ক্ষণিকের জন্য থমকে দাঁড়ান পথচলতি মানুষেরা।

এক স্বামী, যার স্ত্রী কিছুক্ষণ আগেও তাঁর সঙ্গেই ছিলেন, এখন স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছেন ব্যক্তি। ঘটনাটি যে কাউকে কাঁদিয়ে দিতে বাধ্য। যদিও এই ঘটনা প্রথম নয়। মাঝে মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে সময়ে সময়ে এমন ছবি সামনে আসে, যা দেখে রীতিমতো শিউরে ওঠেন দেশবাসী। কখনও দেখা যায় মানুষ কাঁধে করে মৃতদেহ বহন করছে, আবার কখনও সাইকেল, গরুর গাড়ি বা এমনকি বাইকও শববাহী গাড়িতে পরিণত হয়েছে। 

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে