মঞ্চে ‘রামায়ণ’ চলাকালীন শুয়োরের পেট ছিঁড়ে মাংস ভোজন, গ্রেফতার অভিনেতা

জানা গিয়েছে, গঞ্জাম জেলার হিঞ্জিলি থানা এলাকায় রলাব গ্রামে যাত্রাপালাটির আয়োজন করা হয়েছিল। সেখানেই 'রামায়ণ' যাত্রাপালা চলছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঞ্চে ‘রামায়ণ’ যাত্রাপালা চলাকালীন সাংঘাতিক ঘটনা ঘটল। দর্শকের সামনেই শুয়োর মেরে তার মাংস ভক্ষণ করতে শুরু করল অভিনেতা। ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ওড়িশার গঞ্জাম জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গঞ্জাম জেলার হিঞ্জিলি থানা এলাকায় রলাব গ্রামে যাত্রাপালাটির আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘রামায়ণ’ যাত্রাপালা চলছিল। আর এই যাত্রাপালায় রাক্ষস চরিত্রে অভিনয় করছিলেন ৪৫ বছর বয়সী একজন থিয়েটার অভিনেতা।

অভিযোগ, একটি দৃশ্যে শূকরটিকে ব্যবহার করা হয়েছিল। তাঁকে মঞ্চের উপরের দিকে বেঁধে রাখা হয়েছিল। আর তখনই জীবন্ত শূকরটিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় অভিনেতা। আর তার পেট ছিঁড়ে মাংস খেতে শুরু করে দেন অভিনেতা। এরপরেই দর্শকদের অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম, বিম্বধর গৌড়া। ইতিমধ্যেই ঘটনাটি রাজ্যব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। বিধানসভাতেও এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সোশ্যাল মিডিয়াতেও ভিডিওটি ভাইরাল হয়েছে। পশু অধিকারের আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ভয়াবহ ঘটনার সমালোচনা করেছেন।

বিধানসভায়, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আইনপ্রণেতা বাবু সিং এবং সনাতন বিজুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং দোষীদের জবাবদিহি করতে বলেছেন। অভিনেতাকে বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে সংগঠকের নাম এখনও প্রকাশ করা হয়নি। এই বিষয়ে হিঞ্জিলি থানার ইন্সপেক্টর ইন-চার্জ শ্রীনিবাস শেঠি জানিয়েছেন, “আমরা থিয়েটার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছি যে থিয়েটারে শূকরকে হত্যা করেছিল এবং তার মাংস খেয়েছিল। তাঁকে গ্রেপ্তার করেছি।” আসলে প্রতি বছরই কাঞ্জিয়ানাল যাত্রা উপলক্ষে গ্রামে থিয়েটারের আয়োজন করে একদল গ্রামবাসী। ভিড় টানতে থিয়েটারের পরিবেশনা করা হয়। প্রাণী অধিকার সংগঠনগুলো এ ঘটনায় ক্ষুব্ধ এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর