রাত পোহালেই দেশজুড়ে ধর্মঘটে উবার-ওলা-র‍্যাপিডো চালকরা, যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দেশজুড়ে ধর্মঘটে উবার-ওলা-র‍্যাপিডো চালকরা। জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি ২০২৬-এ দেশজুড়ে ধর্মঘটে নামছেন উবার, ওলা ও র‌্যাপিডোর হাজার হাজার চালক। ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’ নামে এই আন্দোলনের জেরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুসহ বড় শহরে যাতায়াতে সমস্যা হতে পারে। নিটি আয়োগের তথ্য অনুযায়ী, ভারতে গিগ পরিবহণ কর্মীর সংখ্যা দ্রুত বাড়ছে, তবে চালকদের আয় ও জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইউনিয়নের দাবি, দীর্ঘদিন ধরে অ্যাপভিত্তিক চালকদের নানা সমস্যা অমীমাংসিত রয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে লেখা চিঠিতে তারা জানিয়েছে, Ola, Uber, Rapido, Porter-এর মতো প্ল্যাটফর্মে সরকার নির্ধারিত ভাড়া কাঠামো নেই। ফলে কোম্পানিগুলি নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করে, যা চালকদের আয় অনিশ্চিত করে তুলছে এবং শোষণমূলক কাজের পরিবেশ তৈরি করছে।

চালকদের অভিযোগ, এই পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ পরিবহণ কর্মী আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন এবং অনেকেই দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ অ্যাগ্রিগেটর সংস্থাগুলি লাভ বাড়িয়েই চলেছে। এই ধর্মঘটের জেরে বিভিন্ন শহরে কয়েক ঘণ্টা পরিষেবা ব্যাহত হতে পারে। তাই যাত্রীদের বিকল্প যাতায়াতের পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা