বিচারের নামে প্রহসন চলছে: সপার নেতার জামিন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট

পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বিচারের নামে দেশে প্রহসন চলছে। সমাজবাদি পার্টি নেতা আজম খানের জামিন মঞ্জুর প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গাভাইয়ের বেঞ্চের। সপা নেতার বিরুদ্ধে অভিযোগ জমি চুরির। জামিনের জন্য তাঁর আইনজীবী এলাহাবাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান। গত কয়েকদিন ধরে মামলার শুনানি চলছিল।শুনানি শেষ হয় গত বছর ৪ ডিসেম্বর। ইতোমধ্যে রাজ্য সরকার নতুন করে এই সপা নেতার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করে। বর্তমানে আজম খান সীতাপুর জেলে বন্দি। এই সপা নেতার বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি মামলা রুজু হয়। প্রতিটি মামলায় জামিন পেলেও একটি মামলায় তাঁর এখনও জামিন মঞ্জুর করেনি এলাহাবাদ হাইকোর্ট।

যদিও শুনানি শেষে আদালত কোনও রায় ঘোষণা না করায় তাঁর আইজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় তাঁর আইনজীবী জানিয়েছেন, রাজ্য সরকার তাঁর মক্কেলের জামিন আটকাতে আর সব ধরনের রাস্তা নিয়েছে। রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, যেভাবে হোক জামিন আটকে দেওয়া। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আদালতের দায়িত্ব হল দ্রুত মামলার নিষ্পত্তি করে রায় ঘোষণা করা। কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, শুনানি শেষ হওয়ার পরেও আদালত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এটাকে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই বলা যাবে না। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিঃসন্দহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন একদম জ্ঞান দেবেন না: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ধমক সুপ্রিম কোর্টের

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার