‘ডাল’ মে কুছ কালা হ্যায়, ক্যান্টিন বয়কে বেধড়ক মার শিবসেনা বিধায়কের

খাবারের নিম্নমানের কারণে ক্যান্টিন কর্মীকে বেধড়ক মারধর করলেন বুলধানার শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! খাবারের নিম্নমানের কারণে ক্যান্টিন কর্মীকে বেধড়ক মারধর করলেন বুলধানার শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক জন বিধায়কের এমন আচরণ একেবারেই বাঞ্ছনীয় নয়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের MLA গেস্টহাউসে। ঘটনাটি আরেকটি পৃথক ঘটনার পর ঘটল। দিন কয়েক আগেই মহারাষ্ট্রের নব নির্মাণ সেনাকর্মীরা (MNS) মারাঠি না বলার জন্যে একজন দোকানদারকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করেছে। এই ঘটনাতেও ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল মহারাষ্ট্রে। এবার শিবসেনা বিধায়কের কাণ্ডে হতবাক সকলে। জানা গিয়েছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে, মুম্বইয়ের চার্চগেটের আকাশবাণী এমএলএ ক্যান্টিনে। যেখানে পরিবেশিত ডালের স্বাদ নিয়ে ক্যান্টিনকর্মীর সঙ্গে শিবসেনা বিধায়কের ঝামেলা বাধে। ডালের স্বাদ এতটাই জঘন্য খেতে হয়েছিল যে, ক্ষুব্ধ হয়ে ক্যান্টিনকর্মীর মুখে ঘুষি মারেন শিবসেনা বিধায়ক।

তিনি এতটাই জোরে মেরেছিলেন যে, ক্যান্টিনকর্মী আঘাত সইতে না পেরে মেঝেতে পড়ে যান। সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। আর শিবসেনার বিধায়ক জনসমক্ষে ক্যান্টিনকর্মীর সঙ্গে এমনটা আচরণ করেছিলেন। আর তা নিয়েই এখন ক্ষেপে বম্ব সাধারণ মানুষ। এমনকী বিধায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এই কাজের জন্য একেবারেই অনুতপ্ত নন। বরং এটাই “শিবসেনা স্টাইল”। জানা গিয়েছে, সম্প্রতি বুলধানার বিধায়ক সঞ্জয় ওই ক্যান্টিনে গিয়ে একটি থালি অর্ডার করেছিলেন। অর্ডার দেওয়ার সময় তিনি দেখতে পান যে ডালটি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর কোমরে তোয়ালে জড়িয়ে বিধায়ক ক্যান্টিনে যান এবং ডাল প্রস্তুতকারী কর্মীদের জিজ্ঞাসা করতে শুরু করেন। এরপর তিনি লোকজনকে ডেকে প্যাকেটের গন্ধ নিতে বলেন। এরপর তিনি অভিযোগ করেন যে, ‘এই ডাল খেয়েই আমার দিন কয়েক ধরে পেটে ব্যথা এবং অস্বস্তি হচ্ছে। আবারও যে এই ডাল আমাকে কে দিয়েছে? এর গন্ধ শুঙুন। এটা প্যাক করে এক্ষুনি আমি খাদ্য বিভাগকে ফোন করব। তুমি একজন বিধায়ককে দুর্গন্ধযুক্ত ডাল খাওয়াচ্ছ, অন্যদেরও কী এই ডাল দিচ্ছ? এটা খেয়ে একজন মানুষ মারা যেতে পারে।’ এরপরেই বিধায়ক কে অধৈর্য হতে দেখা যাচ্ছে। ক্যান্টিন অপারেটরের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। এরপর তিনি ধৈর্য হারিয়ে রিসেপশনের কাছে যান, আর ক্যান্টিন অপারেটকে ডাল খেতে বলেন, তিনি ডাল মুখ তুললেই বিধায়ক তাঁর মুখে চড় মারেন। আরও দুটি চড় মারা হয়।

 

এরপর বিধায়ক ক্যান্টিন অপারেটরকে জোরে জোরে ঘুষি মারেন। যাতে তিনি মেঝেতে পড়ে যান। এবং খুব আঘাত পেয়েছেন ক্যান্টিনকর্মী। এ বিষয়ে সাফাই দিয়ে একজন সংবাদমাধ্যমকে বিধায়ক বলেছেন, ‘ডালটি বাসি ছিল না, এটি “পচা” ছিল। আমি ডাল, ভাত এবং দুটি রুটি চেয়েছিলাম। খেতে শুরু করলাম এবং কয়েকটা খাবার পরেই বমি বমি ভাব শুরু হয় আমার। শরীর খারাপ লাগতে শুরু করে। আমি পোশাকও পরিবর্তন করিনি। আমি ক্যান্টিনে গিয়ে তাদের গন্ধ নিতে বললাম এবং তারপর বললাম এটা খুব খারাপ। আমি ম্যানেজারকে ফোন করলাম, তিনি বললেন এটা খাওয়ার যোগ্য নয়। গত কয়েক বছর ধরে, আমি তাদের বলেছি আমাকে তাজা খাবার দিতে। তাদের মুরগি এবং ডিমের মজুদ কয়েকদিনের পুরনো। তারা প্রতিদিন হাজার হাজার মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে। আর যখন মানুষ অভিযোগ করে, তারা শোনে না।” তবে একজন বিধায়কের এই আচরণ কী শোভনীয়? এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি একজন বিধায়ক এবং একজন যোদ্ধাও। বারবার চেষ্টা করার পরেও যখন কেউ বুঝতে না পারার সিদ্ধান্ত নেয়, তখন আমি বালাসাহেব ঠাকরের শেখানো ভাষা ব্যবহার করব। আমি জুডো, জিমন্যাস্টিকস, কারাতে এবং কুস্তিতে একজন চ্যাম্পিয়ন। আমি গান্ধীবাদী নই। আমার কোনও অনুশোচনা নেই।” তবে এ বিষয়ে ওই ক্যান্টিনের গ্রাহকরা খাবারের মান উন্নত করতে বলেছেন।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন