রাম নবমীতে প্রকাশ্যে গুলি ছুড়লেন ওড়িশার বিজেপি বিধায়ক, দায়ের মামলা

রাম নবমীর শোভাযাত্রায় ফাঁকা গুলি চালানোর অভিযোগে ওড়িশার বিজেপি বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম নবমীর শোভাযাত্রায় ফাঁকা গুলি চালানোর অভিযোগে ওড়িশার বিজেপি বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিন দুয়েক আগেই রাম নবমী উৎসব গিয়েছে। যেটি ভগবান রামের জন্মোৎসব বলে বিবেচিত। ওইদিন গোটা দেশে রাম নবমী পালন হয়েছে এবং এই উৎসব উপলক্ষে নানা জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তেমনি ওড়িশার বালেঙ্গির জেলায় রাম নবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রিত ছিলেন তিতলাগড়ের বিজেপি বিধায়ক নবীন জৈন। তখনই তিনি শোভাযাত্রা চলা কালীন ফাঁকা আকাশে গুলি ছুঁড়ে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেন।

এই ঘটনায় নিমেষেই ভক্তদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং জননিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ বাড়িয়ে তোলে। এরপরেই নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাম নবমী উদযাপনের সময়। যখন রাজ্যের বিভিন্ন অংশে রাম নবমীর মিছিলে উচ্ছৃঙ্খলতা ও বেপরোয়ার খবর পাওয়া যাচ্ছিল। এমনকী কিছু এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছিল। যার ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বালেঙ্গির জেলায় বিধায়ক নবীন জৈন শোভাযাত্রায় অংশ নেওয়ার সময় ফাঁকা গুলি চালান। ওই ভিড়ের মধ্যে তাঁর গুলি চালানোতে যেকোনও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু সৌভাগ্যেবশত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু জনসমক্ষে তাঁর গুলি চালানোর ঘটনায় সেই সময়ে শত শত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে, যদিও ফাঁকা গুলি ব্যবহার করা হয়েছিল। কিন্তু একটি বড় জনসমাবেশের মধ্যে অস্ত্র থেকে গুলি চালানো প্রতিষ্ঠিত নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে। জননিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। ভিডিওটি ভাইরাল হতেই ব্যপক বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাকেও (PSO) সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এরপর শনিবার বালেঙ্গির পুলিশ সুপারের কার্যালয়ে উত্তর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পিএসও-কে জিজ্ঞাসাবাদ করার পর এই ব্যবস্থা নিয়েছে। বালাঙ্গিরের এসপি জানিয়েছেন যে, পিএসও-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁকে অবিলম্বে বিধায়কের নিরাপত্তা দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিতলাগড়ের পুলিশ অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় বিধায়ক এবং পিএসও উভয়ের বিরুদ্ধেই একটি মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায়ও মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির