শুধু ডাল, রুটি আর তরকারি, তিহারে কেজরির জন্য আর কী বরাদ্দ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আরও ১৫ দিন তিহার জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। জেলের দিনগুলি কীভাবে কাটবে কেজরিওয়ালের, সেই তথ্যই সামনে এল। জানা গিয়েছে, মধ্যাহ্ন ভোজ ও নৈশভোজে শুধুমাত্র ভাতের সঙ্গে ডাল আর একটা তরকারি খেয়েই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

তিহার জেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, তিহার জেলের ২ নম্বর কুঠোরিতে জায়গা হয়েছে কেজরিওয়ালের। এই জেলেই অন্যান্য কুঠোরিতে রয়েছেন আপের মন্ত্রী ও নেতারা। জেলের এক নম্বর কুঠোরিতে রয়েছেন মণীশ সিসোদিয়া, প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন সাত নম্বর কুঠোরিতে রয়েছেন। পাশাপাশি আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জেলের পাঁচ নম্বর কুঠোরিতে রয়েছেন। জানা গিয়েছে, ভোর সাড়ে ৬টার সময় কেজরিকে চা ও পাউরুটি দেওয়া হবে ব্রেকফাস্টে। যেদিন আদালতে হাজিরার তারিখ থাকবে, সেদিন স্নানের পরই কেজরিকে নিয়ে যাওয়া হবে আদালতে। না হলে তিনি আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

এরপর সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে কেজরিকে মধ্যাহ্ন ভোজ দেওয়া হবে। মধ্যাহ্ন ভোজে দেওয়া হবে পাঁচটি রুটি, সেইসঙ্গে ডাল আর একটি তরকারি। এরপর বিকেল তিনটে পর্যন্ত কেজরিকে জেলের কুঠরির মধ্যেই থাকতে হবে। এখানেই শেষ নয়, সাড়ে ৩টে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে চা ও বিস্কুট। এরপর চারটে নাগাদ ফের আইনজীবীদের সঙ্গে এক দফা কথা বলার সুযোগ পাবেন কেজরি। সাড়ে পাঁচটা বাজলেই চলে আসবে রাতের খাওয়ার। রাতের খাওয়ারে মধ্যাহ্ন ভোজনের মতোই থাকছে পাঁচটি রুটি, ডাল আর তরকারি। যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে, তাই তাঁকে যাতে সেই বুঝে খাবার দেওয়া হয়, তা সুপারিশ করেছেন কেজরির আইনজীবী।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক